×

তথ্যপ্রযুক্তি

অপোর দুই সেলফি ক্যামেরার ফোন

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ অক্টোবর ২০১৭, ০৪:১২ পিএম

অপোর দুই সেলফি ক্যামেরার ফোন বাজারে আসছে। ফোনটির মডেল অপো এফ ফাইভ। ফোনটি ২৬ অক্টোবর বাজারে আসবে। ইতোমধ্যে ফোনটির প্রমোশনাল ভিডিও ছাড়া হয়েছে। চীনের হ্যান্ডসেট নির্মাতা অপো জানিয়েছে তাদের নেক্সট জেনারেশন এফ সিরিজের ফোন এফ ভাইভ। এটি বাজারে আসবে ২৬ অক্টোবর। ফিলিপিন্সে তাদের একটি ইভেন্টে ফোনটি অবমুক্ত করা হবে। স্মার্টফোনটির ফুল স্ক্রিন ডিজাইন, অ্যাসপেক্ট রেশিও ১৮:৯। অবশ্য এটাই এখনকার ট্রেন্ড। এছাড়াও রিয়ারে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। সিঙ্গেল রিয়ার ক্যামেরা এবং সেলফি বেসড ফোন হওয়ার কারণে থাকছে ডুয়াল ফ্রন্ট ক্যামেরা। এছাড়াও এর ৬ ইঞ্চির এফএইচডি প্লাস ডিসপ্লে। রিয়ার ক্যামেরা ২০ মেগাপিক্সেলের, সঙ্গে এলইডি ফ্ল্যাশ। ফ্রন্টে ১২ আর ১৬ মেগাপিক্সেলের ডুয়াল ক্যামেরা। থাকছে বুকে এফেক্ট সহ আরও অনেক কিছু। ফোনটিতে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৬২৫, স্ন্যাপড্রাগন ৬৩০ কিংবা স্ন্যাপড্রাগন ৬৬০ চিপসেট ব্যবহার করা হতে পারে। ফোনটি হবে ৪ কিংবা ৬ জিবি র‌্যামের। এতে ৬৪ জিবির মেমোরি থাকছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App