×

টিপস

বর্ষায় কাপড়ের ভ্যাপসা গন্ধ দূর করতে কাজে লাগান এই ৫ কৌশল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৩ জুলাই ২০২৬, ০১:০৫ পিএম

বর্ষায় কাপড়ের ভ্যাপসা গন্ধ দূর করতে কাজে লাগান এই ৫ কৌশল

ছবি: সংগৃহীত

বর্ষা মৌসুম আসলেই শুরু হয় টানা বৃষ্টিপাত। এর ফলে বাতাসের আদ্রতা বেড়ে যায়। বর্ষায় বাতাসের আদ্রতা বেড়ে যাওয়ার কারনে জামা-কাপর ঠিকমত শুকায় না। এই হাকলা ভেজা জামাকাপড় যখন আমরা ঘরে বা কোথাও মেলে দেই তখন কাপড় থেকে ভ্যাপসা দুর্গন্ধ ছড়ায়। এই বিরক্তিকর সমস্যা থেকে পরিত্রাণ পেতে এবং কাপড়ে সুগন্ধ ধরে রাখতে ৫টি কার্যকরী কৌশল নিচে দেওয়া হলো-

ভ্যাপসা বা হালকা ভেজা কাপড় ভাজ বা তুলে রাখাবেন না। এর আগে কাপড়গুলোকে ভালোভাবে শুকিয়ে তারপর রাখুন। বর্ষাকালে কাপড়ে ভ্যাপসা গন্ধ হওয়ার মুল কারন এটা। ঝড়-বৃষ্টির কারণে যদি কাপর শুকাতে অসুবিধা হয় তাহলে ঘরের ফ্যান চালিয়ে দ্রুত শুকিয়ে নিন। এছাড়াও ঘরের ভেতরে ব্যবহার করার মত র‍্যাক এবং আলো-বাতাস চলাচল করে ঘরের এমন জায়গা ব্যাবহার করুন। 

১) মেশিনে কাপড় ধুলে, কাপড় ধোয়ার শেষ ধাপে এক কাপ সাদা ভিনিগার দিয়ে দিন। এতে ভিনিগার আপনার কাপড়ের দুর্গন্ধ দূর করবে। আবার, ডিটারজেন্টের যে অবশিষ্টাংশ আর্দ্রতা ধরে রাখতে পারে, তা পরিষ্কার করতেও সাহায্য করে। তবে ভিনেগারের তীব্র গন্ধের জন্য অনেকেই ব্যাবহার করতে চায় না। কিন্তু কাপড় শুকিয়ে গেলে ভিনিগারের এই তীব্র গন্ধ আর থাকে না।

২) বেকিং সোডা হল আরেকটি ঘরোয়া উপাদান। কাপর ধোয়ার সাধারণ সাবানের সঙ্গে অল্প পরিমাণে বেকিং সোডা মিশিয়ে ব্যবহার করলে তা কাপড়ের দুর্গন্ধ দূর করতে সাহায্য করে এবং কাপড়কে আরো সতেজ ও পরিচ্ছন্ন রাখে।

আরো পড়ুন: অফিসে ঘন ঘন ক্ষুধা পেলে যা করবেন

৩) অনেকেই মেশিনে জামাকাপড় ধোয়ার পর ফেলে রাখেন। এতা কখনোই করবেন না।মেশিনের ড্রামে বা বালতিতে কয়েক ঘণ্টা ধরে ভেজা কাপড় পরে থাকলে ভ্যাপসা গন্ধ তৈরি হও্যার সম্ভাবনা বেড়ে যায়। তাই সমস্যা এড়াতে জামাকাপড় ধোয়ার সঙ্গে সঙ্গে কাপড়গুলি শুকোতে দিন।

৪) বর্ষাকালে সঠিক উপায়ে জিনিসপত্র সংরক্ষণ করে রাখুন। এতা খুবই অত্যন্ত জরুরি একতা ধাপ। আলমারির তাকে সিলিকা জেল প্যাকেট, ন্যাপথালিন, কর্পূর বা নিমপাতা রেখে ভিতরের অংশ শুকনো রাখুন। এগুলি আর্দ্রতা কমাতে এবং ছত্রাক জন্মানো রোধ করতে সাহায্য করে। এ ছাড়া, প্রতিদিন কয়েক মিনিটের জন্য আলমারির দরজা খোলা রাখার চেষ্টা করবেন। এতে আলমারির ভেতর বাতাস চলাচল করতে পারবে। বর্ষ্কালে এটা খুবই প্রয়োজন।

৫) বর্ষাকালে আলমারি কখনোই ভর্তি করে জামাকাপড় রাখবেন না। এতে বায়ু চলাচলে সমস্যা হয় এবং এ সময়ই জামাকাপরে ভ্যাপসা গন্ধ হয়। এটা থেকে মুক্তি পেতে হলে বর্ষার সময় আলমারি একটু খালি রাখবে। তাহলে জামাকাপড়ে ভ্যাপসা গন্ধ হবে না।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

উত্তরা প্রেসক্লাবের সভাপতি বদরুল, সম্পাদক ফারাহী ও সাংগঠনিক শিপার মাহমুদ

উত্তরা প্রেসক্লাবের সভাপতি বদরুল, সম্পাদক ফারাহী ও সাংগঠনিক শিপার মাহমুদ

মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতার মৃত্যু

মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতার মৃত্যু

লন্ডনে অ্যাটর্নি জেনারেলের সঙ্গে ব্রিটিশ-বাংলাদেশি সলিসিটরদের সৌজন্য সাক্ষাৎ

লন্ডনে অ্যাটর্নি জেনারেলের সঙ্গে ব্রিটিশ-বাংলাদেশি সলিসিটরদের সৌজন্য সাক্ষাৎ

বীর মুক্তিযোদ্ধা ইব্রাহীম আর নেই, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

বীর মুক্তিযোদ্ধা ইব্রাহীম আর নেই, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App