×

পর্যটন

বিটিটিএফ ২০২৬-এর প্লাটিনাম স্পনসর ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্ট, টোয়াবের চুক্তি সই

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩০ আগস্ট ২০২৬, ০৭:২৬ পিএম

বিটিটিএফ ২০২৬-এর প্লাটিনাম স্পনসর ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্ট, টোয়াবের চুক্তি সই

ছবি: সংগৃহীত

দেশের সবচেয়ে বড় আন্তর্জাতিক পর্যটন মেলা বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার (বিটিটিএফ) ২০২৬-এর প্লাটিনাম স্পনসর হয়েছে ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্ট। এ উপলক্ষে ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব) ও ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টের মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে।

রোববার ঢাকার ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে আয়োজিত অনুষ্ঠানে টোয়াবের পক্ষে এমওইউতে সই করেন সংগঠনটির পরিচালক (ট্রেড অ্যান্ড ফেয়ার) মো. আবুল বাসেত বাবু এবং পরিচালক (মিডিয়া অ্যান্ড পিআর) মো. মিজানুর রহমান।

ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টের পক্ষে সই করেন আইএইচজি, সাউথ ওয়েস্ট এশিয়ার এরিয়া জেনারেল ম্যানেজার এবং ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্ট ও ইন্টারকন্টিনেন্টাল ঢাকা এয়ারপোর্টের ক্লাস্টার জেনারেল ম্যানেজার অশ্বানি নায়ার এবং ক্লাস্টার ডিরেক্টর অব সেলস অ্যান্ড মার্কেটিং মো. নজরুল ইসলাম।

আরও পড়ুন: হঠাৎ স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৩ নার্সের তাৎক্ষণিক বদলি

বিটিটিএফের ১৪তম আসর আগামী ২৯ থেকে ৩১ অক্টোবর ঢাকার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) অনুষ্ঠিত হবে। তিন দিনব্যাপী এই আন্তর্জাতিক পর্যটন মেলায় দেশি-বিদেশি পর্যটন সংস্থা, ট্যুর অপারেটর, ট্রাভেল এজেন্সি, এয়ারলাইন, হোটেল, রিসোর্ট, ডেস্টিনেশন ম্যানেজমেন্ট কোম্পানি, হাসপাতাল ও চিকিৎসাসেবা প্রতিষ্ঠান, পরিবহন সংস্থা এবং পর্যটন খাতের বিভিন্ন অংশীজন অংশ নেবেন।

টোয়াব ও ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টের এই অংশীদারত্বের ফলে আতিথেয়তা ও ট্যুর অপারেটর খাতের মধ্যে সহযোগিতা আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে দেশি-বিদেশি পর্যটকদের কাছে বাংলাদেশকে আকর্ষণীয় পর্যটন গন্তব্য হিসেবে তুলে ধরার সুযোগ তৈরি হবে।

টোয়াবের পক্ষ থেকে বলা হয়েছে, প্লাটিনাম স্পনসর হিসেবে ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টের সহযোগিতা বিটিটিএফ ২০২৬-কে আরও সফল ও কার্যকর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পর্যটন প্রচার, ব্যবসায়িক যোগাযোগ, বি-টু-বি কার্যক্রম এবং আন্তর্জাতিক পর্যটন সহযোগিতা বাড়ানোর ক্ষেত্রে মেলাটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে বলে আশা করছে সংগঠনটি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত

ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত

মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

ট্রাম্প জামাতার ফোন হ্যাক, মিলল ‘মধ্যপ্রাচ্য পুনর্গঠনে’র নীল নকশার ইঙ্গিত

ট্রাম্প জামাতার ফোন হ্যাক, মিলল ‘মধ্যপ্রাচ্য পুনর্গঠনে’র নীল নকশার ইঙ্গিত

সোনা ও রুপার দাম আরও কমল

সোনা ও রুপার দাম আরও কমল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App