আজ যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর দায়িত্ব নিচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম
কাগজ ডেস্ক
প্রকাশ: ২০ জুলাই ২০২৬, ০১:১৬ পিএম
ছবি : সংগৃহীত
সোমবার (২০ জুলাই) যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করছেন অ্যান্ডি বার্নহ্যাম। তিনি কিয়ার স্টারমারের স্থলাভিষিক্ত হয়ে দেশটির সরকার পরিচালনার দায়িত্ব নেবেন। খবর বিবিসির।
দায়িত্ব হস্তান্তরের আগে বিদায়ী প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার সকালে প্রধানমন্ত্রী হিসেবে তার শেষ ভাষণ দেবেন। এরপর তিনি ও অ্যান্ডি বার্নহ্যাম বাকিংহাম প্যালেসে গিয়ে রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সাক্ষাৎ করবেন। রাজা আনুষ্ঠানিকভাবে সরকার গঠনের দায়িত্ব দেওয়ার পরই প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন বার্নহ্যাম।
দায়িত্ব নেওয়ার পর ডাউনিং স্ট্রিটে জাতির উদ্দেশে প্রথম ভাষণ দেবেন নতুন প্রধানমন্ত্রী। এ সময় তিনি ব্রিটিশ নাগরিকদের জন্য আরো স্বস্তি ও উন্নয়নের সুযোগ তৈরির প্রতিশ্রুতি দেবেন বলে ধারণা করা হচ্ছে।
আরো পড়ুন : যুক্তরাজ্যে ১০ বছরে ৬ প্রধানমন্ত্রীর পদত্যাগ
এদিকে বিরোধী কনজারভেটিভ পার্টির নেতা কেমি ব্যাডেনক নতুন প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন। তবে তিনি মন্তব্য করেছেন, স্পষ্ট কর্মপরিকল্পনা ছাড়াই ডাউনিং স্ট্রিটে প্রবেশ করছেন বার্নহ্যাম।
গত শুক্রবার লেবার পার্টির নতুন নেতা নির্বাচিত হন অ্যান্ডি বার্নহ্যাম। তার বিপরীতে কোনো প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় দলীয় নেতৃত্ব পান তিনি। এর আগে গত মাসেই তিনি যুক্তরাজ্যের পার্লামেন্টের সদস্য নির্বাচিত হন।
