×

যুক্তরাষ্ট্র

ধসে পড়ছে যুক্তরাষ্ট্র, বিশ্ববাসী হাসছে!: ট্রাম্প

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২৫, ১০:২৬ এএম

ধসে পড়ছে যুক্তরাষ্ট্র, বিশ্ববাসী হাসছে!: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

জো বাইডেনের অদক্ষ ও দুর্বল নের্তৃত্বের কারণে আমেরিকা এক বিপর্যয়ের মধ্যে পড়েছে এবং ধসে পড়ছে! আমেরিকা এখন বিশ্ববাসীর হাসি-ঠাট্টার পাত্রে পরিণত হয়েছে।  

যুক্তরাষ্ট্রের একটি শহরের সাম্প্রতিক সন্ত্রাসী ঘটনার পর নতুন মেয়াদে আবারো মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এসব কথা বলেছেন।খবর নিউজউইকের।  

ট্রাম্প তার ট্রুথ নামক সোশাল মিডিয়ায় ওই মন্তব্য পোস্ট করেছেন। এতে তিনি আরো লিখেছেন, আর এ ঘটনা ঘটছে সীমান্ত খুলে রাখার জন্য! অদক্ষ ও দুর্বল নেতৃত্ব আমাদের এবং বাস্তবে নেতৃত্বহীনতার কারণেই এইসব ঘটনা ঘটেছে!

গত বুধবার নিউ-অর্লিয়ন্স শহরে সন্ত্রাসী হামলায় ১৫ জন নিহত ও ৩৫ জন আহত হয়। ট্রাম্প সে সময় এই ঘটনার সঙ্গে অবৈধ অভিবাসীদের সম্পর্ক থাকার দাবি তুলে বলেছেন, বিদেশ থেকে যেসব অপরাধী বা সন্ত্রাসীরা আসছে তারা আমাদের দেশের অপরাধীদের চেয়ে অনেক জঘন্য।

ট্রাম্প আরো বলেছেন, যুক্তরাষ্ট্রে এখন অপরাধের মাত্রা এমন পর্যায়ে যে তা এর আগে কেউ কখনও দেখেনি!

টেক্সাস অঙ্গরাজ্যের ডালাস শহরের ৪২ বছর বয়স্ক এক মার্কিন নাগরিক ওইদিন নিউ-অর্লিয়ন্স শহরে এসে নববর্ষের উৎসবে ব্যস্ত মানুষের ওপর গাড়ি চালিয়ে দেন এবং এরপর গুলি বর্ষণ করেন।

তার হাতে ছিল কথিত আইএস বা দায়েশের পতাকা ও তার মাইক্রোবাসে ছিল কিছু অস্ত্রশস্ত্র ও বোমা। এই ব্যক্তি অতীতে মার্কিন সশস্ত্র বাহিনীতে কাজ করেছেন এবং সোশাল মিডিয়ায় প্রচারিত একটি ভিডিও'র মতে এই ব্যক্তি রিয়েল এস্টেট বিশেষজ্ঞ ছিলেন।  

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বৃহস্পতিবার বলেছেন, নানা সাক্ষ্য প্রমাণ থেকে মনে হচ্ছে নিউ-অর্লিয়ন্স শহরে প্রাণঘাতী এই হামলাকারী আইএস বা দায়েশের কাছ থেকে অনুপ্রেরণা নিয়েছেন।

মার্কিন সরকারি সংস্থাগুলো সম্পর্কে ট্রাম্পের এইসব প্রতিবাদ বিভিন্ন বিশেষজ্ঞ ও রাষ্ট্রবিজ্ঞানীদের মুখে বার বার উচ্চারিত হুঁশিয়ারিগুলোকে স্মরণ করিয়ে দেয়। ওইসব সতর্কবাণীতে মার্কিন যুক্তরাষ্ট্র যে ক্রমেই পতনের দিকে এগুচ্ছে তা উল্লেখ করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

যুবদল নেতা শাকের হত্যা, নারীসহ কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

যুবদল নেতা শাকের হত্যা, নারীসহ কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

থানায় রুমিন ফারহানা-ওসির তুমুল বাগ্‌বিতণ্ডা, পাল্টাপাল্টি অভিযোগ

থানায় রুমিন ফারহানা-ওসির তুমুল বাগ্‌বিতণ্ডা, পাল্টাপাল্টি অভিযোগ

রিয়াদে জরুরি সতর্কতা জারি, বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ

রিয়াদে জরুরি সতর্কতা জারি, বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App