×

যুক্তরাষ্ট্র

গভর্নর হোচুল

নেতানিয়াহুকে গ্রেপ্তার করার ক্ষমতা নেই নিউইয়র্কের মেয়রের

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২৫, ০২:১১ পিএম

নেতানিয়াহুকে গ্রেপ্তার করার ক্ষমতা নেই নিউইয়র্কের মেয়রের

গভর্নর ক্যাথি হোচুল। ছবি : সংগৃহীত

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে গ্রেপ্তারের ক্ষমতা নিউইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র জোহরান মামদানির নেই বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন অঙ্গরাজ্যটির গভর্নর ক্যাথি হোচুল। স্থানীয় সময় বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) এক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন।

আগামী ১ জানুয়ারি দায়িত্ব নিতে যাওয়া মেয়র-নির্বাচিত মামদানি ইসরায়েলবিরোধী কঠোর অবস্থানের জন্য পরিচিত। তিনি আগে থেকেই ঘোষণা দিয়ে আসছেন, নেতানিয়াহু নিউইয়র্ক সফরে এলে তিনি তাকে গ্রেপ্তার করবেন। তার এই অবস্থান শহরের বহু ইহুদি বাসিন্দাকে উদ্বিগ্ন করেছে।

বৃহস্পতিবারের সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে গভর্নর হোচুল বলেন, নিউইয়র্ক সিটির মেয়রের এ ধরনের কোনো ক্ষমতা নেই। তিনি মামদানির পরিকল্পনার সঙ্গে একমত নন বলেও উল্লেখ করেন।

আরো পড়ুন : যুক্তরাষ্ট্রে অভিবাসীদের ওয়ার্ক পারমিটে কড়াকড়িতে উদ্বেগ

মামদানির দাবি, আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে—এটি তার অবস্থানের ভিত্তি। তবে যুক্তরাষ্ট্রে আইসিসির কোনো এখতিয়ার নেই। ফেডারেল আইন অনুযায়ী স্থানীয় সরকার আইসিসির সঙ্গে সহযোগিতা করতে পারে না; পাশাপাশি বিদেশি রাষ্ট্রপ্রধান বা কূটনীতিকদের আটক করাও আইনত অপরাধ।

আইন বিশেষজ্ঞরাও মত দিয়েছেন, নেতানিয়াহুকে গ্রেপ্তারের মামদানির হুমকির কোনো বৈধতা নেই।

এদিকে, মামদানির ঘোষণায় কোনো পরিবর্তন না এনে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু বুধবার জানিয়েছেন, নিউইয়র্ক সফরের পরিকল্পনা অপরিবর্তিত রয়েছে। তিনি প্রতি বছরই জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক যান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আবারও ১০০ ডলার ছাড়াল তেলের দাম

আবারও ১০০ ডলার ছাড়াল তেলের দাম

ভারতে ‘শান্তি’ চায় বাংলাদেশ

ভারতে ‘শান্তি’ চায় বাংলাদেশ

দেশের মানুষ তারেক রহমানকে লাল কার্ড দেখাবে

সারজিস আলম দেশের মানুষ তারেক রহমানকে লাল কার্ড দেখাবে

দুধ দিয়ে গোসল করে দল ছাড়লেন জামায়াত নেতা

দুধ দিয়ে গোসল করে দল ছাড়লেন জামায়াত নেতা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App