×

যুক্তরাষ্ট্র

তীব্র দাবদাহে যুক্তরাষ্ট্রে প্রাণ গেল ২৫ জনের

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ১১:৫৮ এএম

তীব্র দাবদাহে যুক্তরাষ্ট্রে প্রাণ গেল ২৫ জনের

ছবি : সংগৃহীত

এক সপ্তাহ ধরে চলা তীব্র দাবদাহে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে অন্তত ২৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশটির পূর্ব উপকূল, দক্ষিণ-পূর্ব ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রায় ৪ কোটি মানুষ এখনও চরম তাপপ্রবাহের সতর্কতার আওতায় রয়েছেন।

মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজ বিভিন্ন অঙ্গরাজ্য ও স্থানীয় প্রশাসনের তথ্যের বরাত দিয়ে জানিয়েছে, সবচেয়ে বেশি প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে নিউ জার্সিতে, যেখানে গরমজনিত কারণে ২২ জনের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এছাড়া ইলিনয় রাজ্যে একজন এবং মিসিসিপিতে আরো দুজনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে। খবর আনাদোলু এজেন্সির।

যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া দপ্তর (এনডব্লিউএস) বিশেষ সতর্কবার্তায় জানিয়েছে, সোমবার পর্যন্ত পূর্ব উপকূলের বিভিন্ন এলাকায় তীব্র বজ্রঝড়, দমকা বাতাস, শিলাবৃষ্টি এবং আকস্মিক বন্যার আশঙ্কা রয়েছে। ডেলাওয়ার, কানেকটিকাট ও নিউইয়র্ক সিটিসহ প্রায় ৩ কোটি ৪০ লাখ মানুষ বর্তমানে বন্যা সতর্কতার মধ্যে রয়েছেন। এসব এলাকায় সর্বোচ্চ ৩ ইঞ্চি বা ৭ দশমিক ৬ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে।

আরো পড়ুন : নিউইয়র্কে বন্দুক হামলায় ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮

প্রতিকূল আবহাওয়ার কারণে পূর্বাঞ্চলের কয়েকটি রাজ্যে বড় ধরনের বিদ্যুৎ বিপর্যয় দেখা দিয়েছে। এতে লাখো মানুষ বিদ্যুৎবিচ্ছিন্ন অবস্থায় দুর্ভোগে পড়েছেন।

আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, আর্দ্রতা ও উচ্চ তাপমাত্রার কারণে অনুভূত তাপমাত্রা ফিলাডেলফিয়া, ওয়াশিংটন ডিসি, বাল্টিমোর এবং ফ্লোরিডার জ্যাকসনভিল শহরে ৩৭ দশমিক ৭ থেকে ৪০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে।

পূর্ব উপকূলের বেশিরভাগ এলাকায় সপ্তাহের মাঝামাঝি সময় থেকে তাপমাত্রা কিছুটা কমার সম্ভাবনা থাকলেও দেশের অন্য অংশে তীব্র গরম অব্যাহত থাকবে। বিশেষ করে ক্যালিফোর্নিয়া ও অ্যারিজোনার ফিনিক্স এবং টুসন শহরে মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা ৪৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

এদিকে নিউইয়র্ক সিটির স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, তীব্র দাবদাহজনিত অসুস্থতায় এখন পর্যন্ত ৩৭৮ জনের বেশি মানুষ শহরের বিভিন্ন হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নিয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App