×

যুক্তরাষ্ট্র

যৌন নিপীড়ন মামলায় ক্ষতিপূরণ দিলেন ডোনাল্ড ট্রাম্প

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৫ জুলাই ২০২৬, ০৩:০৫ পিএম

যৌন নিপীড়ন মামলায় ক্ষতিপূরণ দিলেন ডোনাল্ড ট্রাম্প

ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যৌন নিপীড়ন ও মানহানির মামলায় লেখিকা ই. জিন ক্যারলকে ৫৬ লাখ ২০ হাজার ডলারের বেশি ক্ষতিপূরণ পরিশোধ করেছেন। মঙ্গলবার (১৪ জুলাই) ক্যারলের আইনজীবীরা বিষয়টি নিশ্চিত করেছেন। খবর বিবিসির।

ক্যারলের আইনজীবী রবার্টা ক্যাপলান জানান, আদালতের নির্দেশনা অনুযায়ী ট্রাম্প ক্ষতিপূরণের অর্থ পরিশোধ করেছেন। এতে ৫০ লাখ ডলারের মূল ক্ষতিপূরণের পাশাপাশি আপিল চলাকালে জমা হওয়া সুদের অর্থও অন্তর্ভুক্ত রয়েছে।

মামলায় ক্যারলের অভিযোগ ছিল, ১৯৯০-এর দশকের মাঝামাঝি সময়ে নিউইয়র্কের ম্যানহাটনের বার্গডর্ফ গুডম্যান ডিপার্টমেন্ট স্টোরের পোশাক পরিবর্তনের কক্ষে ট্রাম্প তাকে যৌন নিপীড়ন করেছিলেন।

আরো পড়ুন : মার্কিন হামলায় নিহত ৭ ইরানি সেনা

পরবর্তীতে ২০২২ সালে সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে অভিযোগটি অস্বীকার করেন ট্রাম্প। ক্যারলের দাবি, ওই পোস্টের মাধ্যমে তাঁর মানহানি করা হয়েছে।

২০২৩ সালে নিউইয়র্কের একটি জুরি ট্রাম্পকে যৌন নিপীড়ন ও মানহানির দায়ে ক্যারলকে ৫০ লাখ ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেয়। ট্রাম্প ওই রায়ের বিরুদ্ধে আপিল করলেও গত বছর ফেডারেল আপিল আদালত নিম্ন আদালতের রায় বহাল রাখে। পরে গত মাসে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টও মামলাটি পুনর্বিবেচনার আবেদন খারিজ করে দেয়।

এরপর আদালতের নির্দেশনা অনুযায়ী ট্রাম্প ক্ষতিপূরণের পুরো অর্থ পরিশোধ করেন।

তবে ট্রাম্প শুরু থেকেই তাঁর বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করে আসছেন। তাঁর আইনজীবীদের দাবি, মামলাটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।

এদিকে ২০২৪ সালে আরেকটি মানহানি মামলায় ট্রাম্পের বিরুদ্ধে প্রায় ৮ কোটি ৪০ লাখ ডলার ক্ষতিপূরণের যে রায় হয়েছে, সেটির বিরুদ্ধেও তিনি এখনো আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাজধানীতে ডিএমপি'র অভিযানে গ্রেপ্তার ৪৩৬, মামলা ৫৮

রাজধানীতে ডিএমপি'র অভিযানে গ্রেপ্তার ৪৩৬, মামলা ৫৮

হামের উপসর্গে আরো পাঁচ শিশুর মৃত্যু

হামের উপসর্গে আরো পাঁচ শিশুর মৃত্যু

খাল খনন করে নগরবাসীকে বন্যামুক্ত করা হবে

ত্রাণমন্ত্রী খাল খনন করে নগরবাসীকে বন্যামুক্ত করা হবে

গোপালগঞ্জে বিজিবি মোতায়েন

গোপালগঞ্জে বিজিবি মোতায়েন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App