×

যুক্তরাষ্ট্র

হরমুজকে ‘নতুন মার্কিন ভূখণ্ড’ দাবি করে মানচিত্র প্রকাশ ট্রাম্পের

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৩ আগস্ট ২০২৬, ১১:০০ এএম

হরমুজকে ‘নতুন মার্কিন ভূখণ্ড’ দাবি করে মানচিত্র প্রকাশ ট্রাম্পের

ছবি : সংগৃহীত

পারস্য উপসাগর ও ওমান উপসাগরকে সংযুক্তকারী গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিকে ‘নতুন মার্কিন ভূখণ্ড’ হিসেবে ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ দাবির সমর্থনে একটি মানচিত্রও প্রকাশ করেছেন তিনি।

শনিবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে হরমুজ প্রণালির ওই মানচিত্রের ছবি শেয়ার করেন ট্রাম্প। এর আগে গত ১৫ আগস্ট নিউইয়র্কে রিপাবলিকান পার্টির এক সমাবেশে তিনি হরমুজকে মার্কিন ভূখণ্ড হিসেবে ঘোষণা করার কথা বলেছিলেন।

ট্রাম্প তখন দাবি করেন, ইরানকে পরাজিত করার পর হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড হিসেবে ঘোষণা করবেন তিনি।

প্রায় ১৬৭ কিলোমিটার দীর্ঘ হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ। বৈশ্বিক জ্বালানি বাণিজ্যের প্রায় এক-পঞ্চমাংশ এই জলপথ দিয়ে পরিবাহিত হয়। প্রণালিটির এক পাশে ইরান এবং অন্য পাশে ওমান অবস্থিত।

আরও পড়ুন: কলকাতায় আগুনে ৯ মৃত্যু: হোটেল মালিক গ্রেপ্তার

হরমুজ প্রণালিকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দীর্ঘদিন ধরে উত্তেজনা চলছে। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ইরানে সামরিক অভিযান শুরু করার পর তেহরান হরমুজে বিদেশি জাহাজ চলাচলে অবরোধ আরোপ করে। এর জবাবে ইরানের সামুদ্রিক বন্দরগুলোতে অবরোধের ঘোষণা দেয় যুক্তরাষ্ট্রও।

পরে পাকিস্তানের মধ্যস্থতায় গত ১৭ জুন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ইসলামাবাদ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। চুক্তির পর হরমুজ থেকে অবরোধ প্রত্যাহার করে ইরান। একই সময়ে ইরানের বন্দরগুলো থেকে মার্কিন নৌবাহিনীর প্রহরাও সরিয়ে নেওয়া হয়।

তবে গত ১৩ জুলাই ইরান ইসলামাবাদ চুক্তি থেকে সরে গিয়ে হরমুজ প্রণালিতে আবারও অবরোধ আরোপ করে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এর আগে গত ১২ আগস্ট যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে জয়েন্ট বেস অ্যান্ড্রুজ পরিদর্শনের সময় ট্রাম্প দাবি করেন, ইরান হরমুজ প্রণালিতে মাইন পেতেছে এবং মার্কিন নৌবাহিনী জলপথটি মাইনমুক্ত করার কাজ করছে। তাঁর ভাষ্য অনুযায়ী, হরমুজে এখন ইরানের কোনো নিয়ন্ত্রণ নেই এবং পুরো প্রণালি যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আদালতের নির্দেশে সরানো হলো জাহ্নবীর ২৫২ ‘পর্নোগ্রাফি’ কনটেন্ট

আদালতের নির্দেশে সরানো হলো জাহ্নবীর ২৫২ ‘পর্নোগ্রাফি’ কনটেন্ট

হরমুজকে ‘নতুন মার্কিন ভূখণ্ড’ দাবি করে মানচিত্র প্রকাশ ট্রাম্পের

হরমুজকে ‘নতুন মার্কিন ভূখণ্ড’ দাবি করে মানচিত্র প্রকাশ ট্রাম্পের

রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ না পাওয়ায় ‘দুঃখ পেলেন’ চুপ্পু

রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ না পাওয়ায় ‘দুঃখ পেলেন’ চুপ্পু

জাহ্নবীর ভাইরাল ‘পর্নোগ্রাফি’ কনটেন্ট, সরানোর নির্দেশ আদালতের

জাহ্নবীর ভাইরাল ‘পর্নোগ্রাফি’ কনটেন্ট, সরানোর নির্দেশ আদালতের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App