×

ভারত

কলকাতায় আগুনে ৯ মৃত্যু: হোটেল মালিক গ্রেপ্তার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২২ আগস্ট ২০২৬, ১১:৪৪ পিএম

কলকাতায় আগুনে ৯ মৃত্যু: হোটেল মালিক গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

কলকাতার নিউ মার্কেট এলাকার ‘শিখা ইন’ হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে সাত বাংলাদেশিসহ নয়জনের মৃত্যুর ঘটনায় হোটেলটির মালিক বীরেশ্বর মিত্রকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশ।

শনিবার (২২ আগস্ট) বেহালার ডায়মন্ড হারবার রোড এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। অগ্নিকাণ্ডের পর কয়েক দিন ধরে তিনি পলাতক ছিলেন। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার বাড়িতে ফেরার পর অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

গত বুধবার ভোরে কলকাতার নিউ মার্কেটের কাছে মির্জা গালিব স্ট্রিটের একটি পাঁচতলা ভবনে থাকা ‘শিখা ইন’ হোটেলে আগুন লাগে। এতে নয়জনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে সাতজন বাংলাদেশি নাগরিক।

নিহত বাংলাদেশিদের মধ্যে রয়েছেন কুষ্টিয়ার সাংবাদিক দেবাশীষ দত্ত, তার স্ত্রী আফসানা শারমিন, তাদের তিন বছরের ছেলে স্বর্ণাশিস এবং আফসানার বাবা মো. আকরাম আলী।

অগ্নিকাণ্ডে নিহত অপর দুজন ভারতীয় নাগরিক। তারা হলেন হোটেলটির কর্মী সন্দ্বীপ পাসোয়ান এবং কলকাতার বাসিন্দা যোগ নারায়ণ আগরওয়াল।

বিষাক্ত ধোঁয়ায় মৃত্যু

ময়নাতদন্তের প্রতিবেদনে বলা হয়েছে, আগুনে পুড়ে নয়, মূলত বিষাক্ত ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে নয়জনের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: দেশে পৌঁছেছে দেবাশীষসহ ৫ বাংলাদেশির মরদেহ

অগ্নিকাণ্ডের পরপরই হোটেলটির ইজারাদার আবু জাফরকে গ্রেপ্তার করে পুলিশ। প্রায় পাঁচ মাস আগে তিনি বীরেশ্বর মিত্রের কাছ থেকে মাসিক ৪০ হাজার রুপিতে হোটেলটি ইজারা নিয়েছিলেন। পরে তাকে পুলিশ হেফাজতে পাঠানো হয়।

তার বিরুদ্ধে গাফিলতির কারণে প্রাণহানির অভিযোগে মামলা করা হয়েছে।

আরও হোটেল বন্ধ

হোটেলটিতে অগ্নিকাণ্ডের পর নিউ মার্কেট এলাকায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। ঘটনার পর শুক্রবার অভিযান চালিয়ে ওই এলাকার ১১টি হোটেল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। শনিবার আরও ছয়টি হোটেল বন্ধ করা হয়েছে।

অগ্নিকাণ্ডের ঘটনায় হোটেল মালিকের গ্রেপ্তারের পর তদন্তে আগুন লাগার কারণ, হোটেলের অগ্নিনিরাপত্তা ব্যবস্থা এবং কর্তৃপক্ষের গাফিলতির বিষয়গুলো আরও গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কলকাতায় আগুনে ৯ মৃত্যু: হোটেল মালিক গ্রেপ্তার

কলকাতায় আগুনে ৯ মৃত্যু: হোটেল মালিক গ্রেপ্তার

তেজগাঁও ও পল্টন থানার ওসি প্রত্যাহার

প্রশাসনিক কারণ তেজগাঁও ও পল্টন থানার ওসি প্রত্যাহার

যুক্তরাজ্যে উল্টো পথে আসা গাড়ির ধাক্কা, পুলিশসহ নিহত ৭

যুক্তরাজ্যে উল্টো পথে আসা গাড়ির ধাক্কা, পুলিশসহ নিহত ৭

ফ্যাসিবাদের ধারণা ও বাকশালের রাজনৈতিক শ্রেণিবিন্যাস

ফ্যাসিবাদের ধারণা ও বাকশালের রাজনৈতিক শ্রেণিবিন্যাস

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App