×

আবহাওয়া

সাগরে নিম্নচাপ: বৃষ্টি নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৯ মে ২০২৫, ১০:৪০ এএম

সাগরে নিম্নচাপ: বৃষ্টি নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের

রাজধানীতে আজ সকাল থেকেই শুরু হয়েছে বৃষ্টি। ছবি : সংগৃহীত

বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া সুস্পষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়েছে। আর এর প্রভাবেই শুরু হয়েছে বৃষ্টি। রাজধানীতে আজ সকাল থেকেই শুরু হয়েছে বৃষ্টি। আর এ বৃষ্টি হচ্ছে দেশের বিভিন্ন স্থানেও।

বৃহস্পতিবার (২৯ মে) আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি আজ থাকতে পারে সারা দিন। আগামীকালও বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

দেশের চার বিভাগেই বর্ষণের সতর্কবার্তা এরইমধ্যেই দিয়ে রেখেছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়াও দেশের চার সমুদ্র বন্দরকে তিন নম্বর সতর্ক সংকেত জানিয়ে দেয়া হয়েছে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আরো পড়ুন : লঘুচাপে উপকূলজুড়ে টানা বৃষ্টি, নিম্নাঞ্চলে জলাবদ্ধতা

চলতি মাসের শুরু থেকেই দেশের বিভিন্ন স্থানে তাপপ্রবাহ বয়ে যায়। চলতি মাসেই দেশের সর্বোচ্চ তাপমাত্রাও রেকর্ড করা হয়। তবে মাসের অর্ধেক সময়ের পর থেকেই থেমে থেমে বৃষ্টি হতে শুরু করে। শেষ সপ্তাহের দিকে এসে বৃষ্টি প্রবণতা বাড়তে থাকে। এরইমধ্যে আবার সাগরে লঘুচাপ দেখা দিয়েছে। লঘুচাপটি নিম্নচাপে এখন পরিণত হয়েছে তবে এ থেকে ঘূর্ণিঝড়ের কোনো আশঙ্কা নেই বলেই জানিয়েছেন আবহাওয়াবিদরা।

বৃহস্পতিবার ভোরের দিকে সাগরে নিম্নচাপটি সৃষ্টি হয়। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক সকালে সাংবাদিকদের বলেন, আজ রাজধানী শহর দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে। আগামীকাল ও বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে শনিবার থেকে বৃষ্টির পরিমাণ বেশ খানিকটা কমে আসতে পারে। বিশেষ করে রাজশাহী ও রংপুর বিভাগে অপেক্ষাকৃত কম বৃষ্টি হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর এরইমধ্যে বলেছে, সাগরের সৃষ্টি হওয়া এ নিম্নচাপের প্রভাবে চট্টগ্রাম, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের কিছু কিছু স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। কোনো স্থানে ৮৮ মিলিমিটারের বেশি বৃষ্টি হলে তাকে অতি ভারী বৃষ্টি বলা হয়। অতি ভারী বৃষ্টির কারণে চট্টগ্রাম, রাঙামাটি, বান্দরবান ও কক্সবাজার জেলার পাহাড়ি অঞ্চলগুলোতে পাহাড় ধসের আশঙ্কার কথাও বলা হয়েছে আবহাওয়ার বার্তায়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মরদেহ উদ্ধার করতে গিয়ে নিজের ছেলের লাশ দেখলেন পুলিশ সদস্য

মরদেহ উদ্ধার করতে গিয়ে নিজের ছেলের লাশ দেখলেন পুলিশ সদস্য

মোহাম্মদপুরে এসআইকে কুপিয়ে জখম, পিঠে ৪৩টি সেলাই

মোহাম্মদপুরে এসআইকে কুপিয়ে জখম, পিঠে ৪৩টি সেলাই

৫ আগস্ট জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

৫ আগস্ট জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

পদত্যাগপত্রে যেসব কথা লিখেছেন রাষ্ট্রপতি

পদত্যাগপত্রে যেসব কথা লিখেছেন রাষ্ট্রপতি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App