×

আবহাওয়া

ঢাকাসহ কয়েক অঞ্চলে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৬ জুলাই ২০২৫, ০৮:১৯ এএম

ঢাকাসহ কয়েক অঞ্চলে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা

দেশের কয়েকটি বিভাগে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির আভাস। ছবি : সংগৃহীত

রাজধানী ঢাকাসহ দেশের বেশ কয়েকটি বিভাগে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এতে সামান্য কমতে পারে দিনের তাপমাত্রা, ফলে ভ্যাপসা গরমের অনুভূতিও কিছুটা প্রশমিত হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

শনিবার (২৬ জুলাই) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া হালনাগাদ পূর্বাভাসে বলা হয়েছে, দিনের প্রথমার্ধে ঢাকা ও আশপাশের এলাকার আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। সেই সঙ্গে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, শনিবার সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড হয়েছে ২৭ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস, বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯২ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ঢাকায় বৃষ্টিপাত হয়েছে ১৭ মিলিমিটার।

শুক্রবার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস, আর আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ২৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

আরো পড়ুন : ৩ আগস্ট জুলাই ঘোষণাপত্র ও সনদ আদায় করা হবে: নাহিদ ইসলাম

এছাড়া সারাদেশের জন্য শুক্রবার রাতে প্রকাশিত পূর্বাভাসে বলা হয়, শনিবার ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ স্থানে এবং রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এর মধ্যে খুলনা, বরিশাল ও চট্টগ্রামের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে।

আবহাওয়া অধিদপ্তর আরো জানিয়েছে, সারাদেশেই দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে বৃষ্টি ও মেঘের কারণে দেশের বিভিন্ন স্থানে তাপমাত্রা কিছুটা কম থাকায় ভ্যাপসা গরম কিছুটা সহনীয় থাকবে বলে আশা করা হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App