×

আবহাওয়া

ঢাকায় বৃষ্টি নিয়ে নতুন বার্তা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৩ আগস্ট ২০২৫, ০৯:১২ এএম

ঢাকায় বৃষ্টি নিয়ে নতুন বার্তা

ঢাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ছবি : সংগৃহীত

রাজধানী ঢাকায় সকাল থেকে কিছুটা রোদ দেখা গেলেও দিনের বেলায় হালকা থেকে মাঝারি মাত্রার বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর।

রবিবার (৩ আগস্ট) সকাল ৭টা থেকে দুপুর পর্যন্ত ছয় ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা ও আশপাশের আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে।

আবহাওয়ার ঝড় সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, এ সময়ে দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে। তবে দিনের তাপমাত্রা উল্লেখযোগ্য পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই।

আরো পড়ুন : ছাত্রদল-এনসিপিসহ ৩ সংগঠনের সমাবেশ আজ, চলাচলে বিধিনিষেধ

রবিবার সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৯ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস, বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৭ শতাংশ। আগের দিন ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, আর আজকের সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ২৭ ডিগ্রিতে। গত ২৪ ঘণ্টায় ঢাকায় ৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

অন্যদিকে, রবিবার সকাল ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এ সময় কোনো ধরনের সতর্ক সংকেত নেই এবং নৌচলাচলে ঝুঁকিও নেই। ফলে স্বাভাবিকভাবে নৌযান চলাচল করতে পারবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২ বাংলাদেশির বিষয়ে নতুন কোন তথ্য দেয়নি সৌদি

শামা ওবায়েদ মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২ বাংলাদেশির বিষয়ে নতুন কোন তথ্য দেয়নি সৌদি

রণকৌশল বদলেছে ইরান, নতুন করে জড়াতে পারে একাধিক পক্ষ

নতুন সংঘাতের আশঙ্কা রণকৌশল বদলেছে ইরান, নতুন করে জড়াতে পারে একাধিক পক্ষ

তাসকিনকে ফিরিয়ে উইন্ডিজ টেস্টের দল ঘোষণা করল বিসিবি

তাসকিনকে ফিরিয়ে উইন্ডিজ টেস্টের দল ঘোষণা করল বিসিবি

কেমন জীবনসঙ্গী চান নুসরাত ফারিয়া?

কেমন জীবনসঙ্গী চান নুসরাত ফারিয়া?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App