×

আবহাওয়া

ধেঁয়ে আসছে শক্তিশালী বৃষ্টিবলয়

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২০ অক্টোবর ২০২৫, ০২:১২ পিএম

ধেঁয়ে আসছে শক্তিশালী বৃষ্টিবলয়

ছবি : সংগৃহীত

দেশজুড়ে গরমের তীব্রতা বেড়েছে। দিনে ও রাতে সমানতালে গরম অনুভূত হচ্ছে। ঢাকাতেও কয়েক দিন ধরে তাপমাত্রা বেড়ে গেছে। আবহাওয়াবিদরা বলছেন, গরমের এই তীব্রতা বৃহস্পতিবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এরপর আসবে শক্তিশালী বৃষ্টিবলয়।

সোমবার (২০ অক্টোবর) আবহাওয়া পর্যবেক্ষণকারী বেসরকারি সংস্থা বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) তাদের ফেসবুকে দেওয়া এক পোস্টে এ তথ্য জানায়।

এতে বলা হয়, দেশের দিকে ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টিবলয় ‘আঁখি’। এটি খুবই শক্তিশালী বৃষ্টিবলয়। এর ফলে দেশের প্রায় সকল এলাকায় কমবেশি বৃষ্টির সম্ভাবনা আছে। এ ছাড়া দেশের অনেক এলাকায় ভারি থেকে অতি ভারি বৃষ্টি ঘটাতে পারে।

আরো পড়ুন : বঙ্গোপসাগরে নিম্নচাপের আভাস

শক্তিশালী বৃষ্টিবলয়টি ২৪ থেকে ২৯ বা ৩০ অক্টোবর পর্যন্ত থাকতে পারে জানিয়েছেন বিডব্লিউওটি।

এদিকে, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সবশেষ পূর্বাভাসে বলা হয়, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টার মধ্যে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এটি আরো ঘনীভূত হতে পারে।

এ অবস্থায় মঙ্গলবার পর্যন্ত গরমের তীব্রতা একইরকম থাকলেও বুধবার থেকে তাপমাত্রা কমতে থাকবে। একইসঙ্গে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে। 

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক গণমাধ্যমকে বলেন, আগামী শুক্র ও শনিবারের পর থেকে তাপমাত্রা কমে যাওয়ার সম্ভাবনা আছে।  একইসঙ্গে বৃষ্টিপাত বাড়তে পারে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘নতুন পে-স্কেলে বেতন-ভাতা পাবেন এমপিওভুক্ত শিক্ষকরা’

শিক্ষামন্ত্রী ‘নতুন পে-স্কেলে বেতন-ভাতা পাবেন এমপিওভুক্ত শিক্ষকরা’

ছাদে সোলার বসালে মিলবে প্রণোদনা, প্রজ্ঞাপন জারি

ছাদে সোলার বসালে মিলবে প্রণোদনা, প্রজ্ঞাপন জারি

নেপালের বন্যার্তদের পাশে সিআইএস-ডিসিএইচটি

নেপালের বন্যার্তদের পাশে সিআইএস-ডিসিএইচটি ওষুধ-স্বাস্থ্যসামগ্রী হস্তান্তর

লক্কড়-ঝক্কড় বাস কীভাবে ফিরবে রাস্তায়?

লক্কড়-ঝক্কড় বাস কীভাবে ফিরবে রাস্তায়?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App