×

আবহাওয়া

টানা ৫ দিন দেশজুড়ে শিলাবৃষ্টিসহ কালবৈশাখীর আভাস

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩০ মার্চ ২০২৬, ১২:৫৫ পিএম

টানা ৫ দিন দেশজুড়ে শিলাবৃষ্টিসহ কালবৈশাখীর আভাস

ছবি : সংগৃহীত

চৈত্র মাসের প্রথম দিন থেকে দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে প্রায় প্রতিদিনই বয়ে যাচ্ছে কালবৈশাখী। কোথাও কোথাও সঙ্গে শিলাবৃষ্টিও হচ্ছে। মধ্য চৈত্রের দিনগুলোয় আবহাওয়ায় তেমন কোনো পরিবর্তন লক্ষ্য করা যায়নি। সোমবার (১৬ চৈত্র) দেশের ৮টি বিভাগেই কালবৈশাখী বয়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সোমবার (৩০ মার্চ) সকাল ৯টায় আবহাওয়া অধিদপ্তরের ৫ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটের কিছু কিছু জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও বিক্ষিপ্ত শিলাবৃষ্টিও হতে পারে।

আরো পড়ুন : ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস, হুমকিতে জনস্বাস্থ্য

এদিন সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। রাজধানী ঢাকায় পশ্চিম বা উত্তরপশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে।

পূর্বাভাস অনুযায়ী, আগামী ৩ এপ্রিল পর্যন্ত প্রতিদিন দেশের বিভিন্ন অঞ্চলে কালবৈশাখী ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে।

সোমবার সকাল ৯টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১৮ ডিগ্রি সেলসিয়াস, আর রাজধানী ঢাকায় ২৪.৯ ডিগ্রি সেলসিয়াস ছিল। রোববার দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায় ৩৪.৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ৩৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে কুষ্টিয়া জেলার কুমারখালীতে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইরানের নৌ-বাহিনী প্রধান আলি রেজা নিহত

ইরানের নৌ-বাহিনী প্রধান আলি রেজা নিহত

সরকারি চাকরিজীবীদের সাপ্তাহিক ছুটি বাড়ানোর সম্ভাবনা

সরকারি চাকরিজীবীদের সাপ্তাহিক ছুটি বাড়ানোর সম্ভাবনা

হামের টিকা দেওয়া শুরু হবে যেদিন থেকে

হামের টিকা দেওয়া শুরু হবে যেদিন থেকে

দিনাজপুরে পেট্র্রোল পাম্পে প্রশাসনের অভিযান

দিনাজপুরে পেট্র্রোল পাম্পে প্রশাসনের অভিযান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App