×

আবহাওয়া

দুপুরের মধ্যে ৯ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২০ জুন ২০২৬, ০৮:২৪ এএম

দুপুরের মধ্যে ৯ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা

ছবি : সংগৃহীত

দুপুরের মধ্যে দেশের ৯ জেলার ওপর দিয়ে ঝড়ো বাতাস বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। সেই সঙ্গে বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনার কথাও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।শনিবার (২০ জুন) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান স্বাক্ষরিত সতর্কবার্তায় বলা হয়েছে, দিনের প্রথমার্ধে রংপুর, রাজশাহী, টাঙ্গাইল, ময়মনসিংহ, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট জেলার ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে এই ঝড় হতে পারে। এর সঙ্গে বৃষ্টি এবং বজ্রপাতেরও আশঙ্কা রয়েছে। এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট ৯ জেলার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস।

আরো পড়ুন : পুলিশের পোশাকের রং ফের পরিবর্তন, প্রজ্ঞাপন জারি

এদিকে শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত সারা দেশের জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এ ছাড়া দেশের কোথাও কোথাও ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে। তবে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দূষিত বাতাসের তালিকায় ঢাকার অবস্থান কত আজ?

দূষিত বাতাসের তালিকায় ঢাকার অবস্থান কত আজ?

হাইতিকে উড়িয়ে গ্রুপের শীর্ষে ব্রাজিল

হাইতিকে উড়িয়ে গ্রুপের শীর্ষে ব্রাজিল

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট-শপিংমল বন্ধ

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট-শপিংমল বন্ধ

দুপুরের মধ্যে ৯ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা

দুপুরের মধ্যে ৯ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App