×

আবহাওয়া

আগামী ২৪ ঘণ্টায় যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২০ জুন ২০২৬, ০৮:৪০ পিএম

আগামী ২৪ ঘণ্টায় যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

ছবি : সংগৃহীত

দেশের চার বিভাগে অতি ভারি বর্ষণ এবং বিভিন্ন অঞ্চলে অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

শনিবার (২০ জুন) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টা বা পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাস অনুযায়ী, লঘুচাপের বর্ধিতাংশ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে উত্তরপশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র দুর্বল থেকে মাঝারি অবস্থানে রয়েছে।

এ অবস্থায় শনিবার (২০ জুন) সন্ধ্যা ৬টা থেকে রোববার (২১ জুন) সন্ধ্যা ৬টা পর্যন্ত রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে।

এ সময় সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

১১ মামলার অভিযুক্ত ছাত্রদল নেতা গ্রেপ্তার

১১ মামলার অভিযুক্ত ছাত্রদল নেতা গ্রেপ্তার

আইজিপি-আর্জেন্টিনার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

আইজিপি-আর্জেন্টিনার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীর বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা

স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীর বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা

লেবাননে বিমান হামলায় নিহত ৩২

লেবাননে বিমান হামলায় নিহত ৩২

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App