×

আবহাওয়া

বায়ু দূষণে ১৭তম স্থানে ঢাকা, শীর্ষে কোন দেশ?

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৮ জুলাই ২০২৬, ০৮:২২ এএম

বায়ু দূষণে ১৭তম স্থানে ঢাকা, শীর্ষে কোন দেশ?

ছবি: সংগৃহীত

দীর্ঘদিন বৈশ্বিক বায়ু দূষণের শীর্ষে থাকার পর অবশেষে স্বস্তি ফিরেছে ঢাকার বাতাসে। আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের সর্বশেষ তথ্য অনুযায়ী, ৮৪ স্কোর নিয়ে ঢাকার বায়ু এখন 'মাঝারি' বা সহনীয় অবস্থানে রয়েছে। দূষণের বৈশ্বিক তালিকায় শীর্ষ ১৭ নম্বরে নেমে এসেছে রাজধানী ঢাকা।

শনিবার (১৮ জুলাই) সকাল সাড়ে ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে এই তথ্য জানা যায়।

আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, তালিকার শীর্ষে মার্কিন যুক্তরাষ্ট্রের ডেট্রয়েট শহরের দূষণ স্কোর ২৪৮, অর্থাৎ এই শহরের বাতাস ‘ খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।

২য় অবস্থানে রয়েছে গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোর কিনশাসা শহরের দূষণ স্কোর ১৭৯, অর্থাৎ এই শহরের বাতাস ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।

৩য় অবস্থানে রয়েছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা শহরের দূষণ স্কোর ১৭০, অর্থাৎ এই শহরের বাতাস ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।

৪র্থ অবস্থানে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন, ডি.সি শহরের দূষণ স্কোর ১৬৯, অর্থাৎ এই শহরের বাতাস একই পর্যায়ে রয়েছে।

৫ম অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর শহরের দূষণ স্কোর ১৬৫, অর্থাৎ এই শহরের বাতাস একই পর্যায়ে রয়েছে।

৬ষ্ঠ অবস্থানে রয়েছে উগান্ডার রাজধানী কাম্পালা শহরের দূষণ স্কোর ১৩২, অর্থাৎ এই শহরের সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।

এদিকে, সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর পর্যায়ে আরো রয়েছে, কাতারের রাজধানী দোহা, ভারতের কলকাতা, ইসরায়েলের জেরুজালেম, ইরাকের রাজধানী বাগদাদ, ভারতের রাজধানী দিল্লি।

অন্যদিকে মাঝারি পর্যায়ে রয়েছে, বাহরাইনের রাজধানী মানামা, আফগানিস্তানের রাজধানী কাবুল, দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ, সংযুক্ত আরব আমিরাতের দুবাই, কেনিয়ার রাজধানী নাইরোবি।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর (০-৫০) এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়, (৫১-১০০) হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় (১০১-১৫০) স্কোর। (১৫১-২০০) পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর (২০১-৩০০) হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়াও ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শেখ হাসিনার নামে থাকা সম্পদের তথ্য

শেখ হাসিনার নামে থাকা সম্পদের তথ্য

নতুন পে স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় পরিবর্তন

নতুন পে স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় পরিবর্তন

শেখ হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে দুর্নীতি মামলার প্রতিবেদন ২৯ অক্টোবর

শেখ হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে দুর্নীতি মামলার প্রতিবেদন ২৯ অক্টোবর

সিলেট সফরে যাবেন রাষ্ট্রপতি, কী কী করবেন?

সিলেট সফরে যাবেন রাষ্ট্রপতি, কী কী করবেন?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App