×

আবহাওয়া

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৮ জুলাই ২০২৬, ১২:০৬ পিএম

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল

ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্যের কারণে উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়ার শঙ্কা দেখা দিয়েছে। এর পরিপ্রেক্ষিতে দেশের ৪টি সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল রাখার নির্দেশ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শনিবার (১৮ জুলাই) সকাল সাড়ে ১০টায় আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।

আরো পড়ুন: ঢাকাজুড়ে পুলিশের চিরুনি অভিযান, গ্রেপ্তার ৪৬৩

সতর্কবার্তায় বলা হয়, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। এর প্রভাবে সমুদ্রবন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

এতে আরো বলা হয়েছে, উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সামরিক স্বৈরাচার ও ফ্যাসিবাদের উত্থান ঠেকাতে কাজ চলছে

স্বরাষ্ট্রমন্ত্রী সামরিক স্বৈরাচার ও ফ্যাসিবাদের উত্থান ঠেকাতে কাজ চলছে

শরীর-পোশাক আমার, সিদ্ধান্ত নেওয়ার অধিকারও আমার: উর্বী

শরীর-পোশাক আমার, সিদ্ধান্ত নেওয়ার অধিকারও আমার: উর্বী

নতুন পে-স্কেলকে ‘ঐতিহাসিক’ আখ্যা, সরকারের প্রতি কৃতজ্ঞতা

নতুন পে-স্কেলকে ‘ঐতিহাসিক’ আখ্যা, সরকারের প্রতি কৃতজ্ঞতা

সাবেক মুখ্যমন্ত্রী মমতার ভাইঝির ঝুলন্ত মরদেহ উদ্ধার

সাবেক মুখ্যমন্ত্রী মমতার ভাইঝির ঝুলন্ত মরদেহ উদ্ধার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App