×

আবহাওয়া

৭ বিভাগে ভারী বৃষ্টি, জলাবদ্ধতার শঙ্কা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২০ জুলাই ২০২৬, ০৩:১০ পিএম

৭ বিভাগে ভারী বৃষ্টি, জলাবদ্ধতার শঙ্কা

ছবি : সংগৃহীত

সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে সোমবার (২০ জুলাই) দুপুর থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় দেশের সাত বিভাগের বিভিন্ন স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে বলে সতর্ক করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে অতি ভারী বর্ষণের কারণে রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় সাময়িক জলাবদ্ধতার আশঙ্কার কথাও জানিয়েছে সংস্থাটি।

সোমবার (২০ জুলাই) বেলা ১১টায় আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত এক বিশেষ সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।

সতর্কবার্তায় বলা হয়েছে, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আজ দুপুর থেকে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী (২৪ ঘণ্টায় ৪৪ থেকে ৮৮ মিলিমিটার) থেকে অতি ভারী (২৪ ঘণ্টায় ৮৮ মিলিমিটারের বেশি) বৃষ্টিপাত হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর আরো জানিয়েছে, অতি ভারী বৃষ্টির ফলে ঢাকার নিচু এলাকায় সাময়িক জলাবদ্ধতার সৃষ্টি হতে পারে। তাই প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়া এবং নগরবাসীকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে সংস্থাটি।

আরো পড়ুন : ১৩ জেলায় আকস্মিক বন্যার শঙ্কা

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App