×

বিশ্ববাণিজ্য

কমল জ্বালানি তেলের দাম

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৬ আগস্ট ২০২৬, ০৯:২০ এএম

কমল জ্বালানি তেলের দাম

ছবি : সংগৃহীত

হরমুজ প্রণালি খুলে দেওয়ার সম্ভাবনা নিয়ে ইরানের সঙ্গে আলোচনার খবরের মধ্যে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আরও কমেছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বুধবার (২৬ আগস্ট) বাজার পরিস্থিতিতে দেখা যায়, ব্রেন্ট ক্রুড ফিউচারসের দাম ১.৭৮ ডলার বা ২ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৮৬.৮০ ডলারে নেমেছে।

একই সময়ে মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ১.৪৯ ডলার বা ১.৮ শতাংশ কমে ৮০.৮৭ ডলারে দাঁড়িয়েছে।

বাজার বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালির পরিস্থিতি নিয়ে নতুন করে আশাবাদ তৈরি হওয়ায় তেলের দামে এই নিম্নমুখী প্রবণতা দেখা দিয়েছে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথ দিয়ে বিপুল পরিমাণ জ্বালানি তেল পরিবহন করা হয়।

আরও পড়ুন: কয়েক গুণ বেড়েছে ওষুধের উৎপাদন খরচ, প্রভাব দামে

প্রতিবেদনে বলা হয়েছে, হরমুজ প্রণালির ব্যবস্থাপনা নিয়ে প্রতিবেশী দেশ ওমানের সঙ্গে ইরানের আলোচনা পুনরায় শুরুর ঘোষণার পর বাজারে ইতিবাচক প্রত্যাশা তৈরি হয়েছে। এর প্রভাব পড়েছে জ্বালানি তেলের দামে।

এর আগে মঙ্গলবারও ব্রেন্ট ও ডব্লিউটিআই—উভয় বেঞ্চমার্কের দাম ৩ শতাংশের বেশি কমেছিল। ফলে টানা দরপতনের মধ্য দিয়ে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আরও নিচে নেমেছে

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাঁধনের ওপর হামলাকারীদের দেশে ফেরাতে ‘সর্বোচ্চ’ চেষ্টা করবে সরকার

বাঁধনের ওপর হামলাকারীদের দেশে ফেরাতে ‘সর্বোচ্চ’ চেষ্টা করবে সরকার

নতুন পে-স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় স্বস্তি

নতুন পে-স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় স্বস্তি

পরীমণির বায়োপিকে অভিনয় করতে চান দীঘি, নেপথ্যে কী

পরীমণির বায়োপিকে অভিনয় করতে চান দীঘি, নেপথ্যে কী

হজ প্যাকেজে বড় ছাড়

হজ প্যাকেজে বড় ছাড়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App