×

তথ্যপ্রযুক্তি

এবার আসছে আইফোন ৮ ও ৮ প্লাসের রেড এডিশন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ এপ্রিল ২০১৮, ০৪:৪৫ পিএম

এবার আসছে আইফোন ৮ ও ৮ প্লাসের রেড এডিশন
আইফোন ৭ সিরিজের পর এবার আইফোন ৮ ও ৮ প্লাস আসছে লাল রঙের সংস্করণে। ভার্জিন মোবাইল থেকে পাওয়া একটি মেমো দেখে প্রযুক্তি বিষয়ক সংবাদ মাধ্যম ম্যাক রিউমার জানায়, সোমবার ফোনটি উন্মোচন করা হবে। ফোনটির প্রি-অর্ডার নেবে ভার্জিন মোবাইল। তবে সেই মেমোতে আইফোন ১০ এর ব্যাপারে কিছু বলা হয়নি। ‌যদিও এর আগে জানা গিয়েছিলো সোনালি রঙে বাজারে আসবে আইফোন ১০। তাই সোমবারের প্রেস রিলিজে রেড এডিশন আইফোন ৮, ৮ প্লাস, গোল্ড আইফোন ১০ ও এয়ারপাওয়ার চার্জিং ম্যাট আনলেও অবাক হওয়ার কিছু থাকবে না। গত বছরের শেষ প্রান্তিকে আইফোন ৮ সিরিজের ফোনগুলো বাজারে আনা হয়। মার্কেট বিশ্লেষকরা জানিয়েছেন, নতুন আইফোন আনার আগে আইফোন ৮ সিরিজ ফোনগুলোর বিক্রি স্থিতিশীল রাখতেই রেড এডিশনের ফোন উন্মোচন করছে অ্যাপল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

স্বাস্থ্য ভালো রাখতে সকালের খাবার কেমন হওয়া উচিত?

স্বাস্থ্য ভালো রাখতে সকালের খাবার কেমন হওয়া উচিত?

৪২ লাখ টাকার ব্রিজ হস্তান্তরের আগেই হেলে পড়েছে

৪২ লাখ টাকার ব্রিজ হস্তান্তরের আগেই হেলে পড়েছে

বর্জ্যের অব্যবস্থাপনায় বাড়ছে স্বাস্থ্যঝুঁকি: জিয়াউদ্দিন হায়দার

বর্জ্যের অব্যবস্থাপনায় বাড়ছে স্বাস্থ্যঝুঁকি: জিয়াউদ্দিন হায়দার

৮ বছরের শিশুকে ধর্ষণ, গণপিটুনিতে ধর্ষক আহত

৮ বছরের শিশুকে ধর্ষণ, গণপিটুনিতে ধর্ষক আহত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App