×

আন্তর্জাতিক

লস অ্যাঞ্জেলেসের কাছে গুলিবর্ষণ, হতাহতের শঙ্কা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৩, ০৪:০৮ পিএম

লস অ্যাঞ্জেলেসের কাছে গুলিবর্ষণ, হতাহতের শঙ্কা

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেস শহর থেকে প্রায় আট মাইল পূর্বাঞ্চলে অবস্থিত মন্টেরি পার্কে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন।

দেশটির স্থানীয় সময় শনিবার (২১ জানুয়ারি) রাত ১০টার পর এ ঘটনা সংঘটিত হয়। খবর বিবিসির।

এর আগের দিন মন্টেরি পার্কে চীনা নববর্ষ উৎসবের জন্য হাজার হাজার মানুষ জড়ো হয়েছিলো। তবে গোলাগুলিতে ঠিক কতজন গুলিবিদ্ধ হয়েছেন বা কেউ মারা গেছেন কিনা তা এখনও স্পষ্ট নয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে ওই এলাকায় পুলিশের বিপুল উপস্থিতি দেখা গেছে।

সেখানে সামুদ্রিক খাবারের দোকানদার সিউং ওন চই বলেন, তিনজন ব্যক্তি দ্রুত তার কাছে ছুটে এসে বলেন গারভে অ্যাভিনিউয়ে গোলাগুলি হয়েছে। দ্রুত দোকানের দরজার বন্ধ করতে বলেন তারা।

চই আরো বলেন, এক ব্যক্তির হাতে মেশিনগান ছিল, তার কাছে কয়েক রাউন্ড গুলিও ছিলো বলে জানিয়েছেন ছুটে আসা ব্যক্তিরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মুখ ঢেকে কথা বলায় লাল কার্ড দেখলেন নেইমার, দেখে নেওয়ার হুমকি

মুখ ঢেকে কথা বলায় লাল কার্ড দেখলেন নেইমার, দেখে নেওয়ার হুমকি

রংপুরে অটোরিকশা চুরির অভিযোগে গণপিটুনিতে দুজন নিহত

রংপুরে অটোরিকশা চুরির অভিযোগে গণপিটুনিতে দুজন নিহত

ভরিতে সোনার দাম কমলো ৩ হাজার ৩২৪ টাকা

ভরিতে সোনার দাম কমলো ৩ হাজার ৩২৪ টাকা

সাইবার ঝুঁকিতে বন্ধের পর চালু বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট

সাইবার ঝুঁকিতে বন্ধের পর চালু বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App