×

ফুটবল

মুখ ঢেকে কথা বলায় লাল কার্ড দেখলেন নেইমার, দেখে নেওয়ার হুমকি

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৬, ১১:২০ এএম

মুখ ঢেকে কথা বলায় লাল কার্ড দেখলেন নেইমার, দেখে নেওয়ার হুমকি

ছবি: সংগৃহীত

মাঠে নেমে আলোচনার জন্ম দেবেন না– এটা যেন নেইমার জুনিয়রের জন্য প্রায় অসম্ভব ব্যাপার! এবার সান্তোসের হয়ে খেলতে নেমে প্রতিপক্ষ ফুটবলারের উদ্দেশে মুখ ঢেকে কথা বলায় লাল কার্ড দেখলেন ব্রাজিলিয়ান তারকা। এর আগে প্রতিপক্ষ ফুটবলারের বুকে বল ছুড়ে মারায় তিনি প্রথম হলুদ কার্ড দেখেছিলেন।

ব্রাজিলেইরো সিরি এ’র ম্যাচে ঘরের মাঠ ভিলা বেলমিরোয় বাহিয়ার সঙ্গে ঘটনাবহুল দিন দেখল সান্তোস। ৩৯ মিনিটে তাদের জালে প্রথম গোল করে সফরকারী ডিফেন্ডার লুসিয়ানো জুবা। নির্ধারিত ৯০ মিনিট শেষে একেবারে ইনজুরি সময়ে গিয়ে সেই গোল শোধ করে সান্তোস। লুয়ান পেরেজ পেট্রোনির গোলে তারা হার এড়ায় (১-১)।

তবে ম্যাচের ফলাফলের চেয়েও এখন আলোচনার কেন্দ্রে সান্তোস তারকা নেইমারের লাল কার্ড। যদিও নিয়মানুযায়ী– তিনি শাস্তি পাওয়ার উপযোগী কাজই করেছেন। কিন্তু তা মানতে পারছেন না ব্রাজিল জাতীয় দলের হয়ে সর্বোচ্চ এই আন্তর্জাতিক গোলদাতা। প্রতিপক্ষ ফুটবলার রদ্রিগো নেস্তরের সঙ্গে মুখে হাত দিয়ে কথা বলায় দ্বিতীয়ার্ধ শুরুর আগমুহূর্তে তিনি লাল কার্ড দেখেছেন। যদিও ওই সময় রেফারি স্যাভিও পেরেইরা সাম্পাইও অন্যদিকে ফিরে ছিলেন।

নেস্তরের অভিযোগের পর ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) মাধ্যমে পর্যালোচনার পর নেইমারকে লাল কার্ড দেখান ম্যাচ রেফারি। যে কারণে তাকে সান্তোস বনাম পালমেইরাসের আসন্ন বুধবারের ম্যাচে নিষেধাজ্ঞা কাটাতে হবে। এ ছাড়া এখন পর্যন্ত তিনটি হলুদ কার্ড দেখায় ব্রাগান্তিনোর বিপক্ষে পরবর্তী সোমবারের ম্যাচও খেলতে পারবেন না নেইমার।

পরবর্তীতে লাল কার্ড দেখাতে বাধ্য করতে নেস্তরের কৌশল নিয়ে ক্ষোভ প্রকাশ করেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। মাঠ থেকে বেরিয়ে যাওয়ার সময়কার এক ভিডিওতে নেইমারকে বলতে শোনা যায়, ‘আমরা মজা করছিলাম, একে অপরকে নিয়ে হাসাহাসি করি। এমন সময় আমি নেস্তরের সঙ্গে কথা বলতে যাই। আমার হাত মুখের ওপর নিয়ে এসেছিলাম ভুল করে, আমি তখনও কিছু বলিনি, তার আগেই সে তার হাত তুলে বসল। ফুটবলের সবচেয়ে নোংরা কৌশলগুলোর একটি! আর আমি নেস্তরকে দেখে নেব।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিক্ষার্থী ভিসা আরও সহজ করল জার্মান দূতাবাস

শিক্ষার্থী ভিসা আরও সহজ করল জার্মান দূতাবাস

পাকিস্তানের কাছে হেরে সাফ থেকে বিদায় বাংলাদেশের

পাকিস্তানের কাছে হেরে সাফ থেকে বিদায় বাংলাদেশের

এমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা

এমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা

পাড়া-মহল্লায় পরিচ্ছন্নতা কমিটিতে অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর

পাড়া-মহল্লায় পরিচ্ছন্নতা কমিটিতে অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App