×

আফ্রিকা

মরক্কোতে ৫.১ মাত্রার ভূমিকম্প

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৫, ০২:৫৯ পিএম

মরক্কোতে ৫.১ মাত্রার ভূমিকম্প

এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ছবি : সংগৃহীত

আফ্রিকার দেশ মরক্কোর উত্তরাঞ্চলে মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) ৫ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। 

এতে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

মরক্কোর কাসার এল কেবিরের কাছে ৫ দশমিক ১ মাত্রার ওই ভূমিকম্পটি আঘাত হেনেছে বলে মঙ্গলবার ভোরে জানিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস)।

ভূমিকম্পটি রাজধানী রাবাতসহ ভূমিকেন্দ্রের ২০০ কিলোমিটার (১২৫ মাইল) দক্ষিণে অনুভূত হয়েছিল। এখন পর্যন্ত এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

এর আগে ২০২৩ সালের সেপ্টেম্বরে আফ্রিকার এই দেশটিতে ৬ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছিল। 

১৯৬০ সালের পর থেকে মরক্কোর সবচেয়ে মারাত্মক সেই ভূমিকম্পে মারাকেচের দক্ষিণে ২ হাজার ৯০০ জনেরও বেশি মানুষ মারা গিয়েছিল এবং গুরুত্বপূর্ণ বহু অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছিল।

আরো পড়ুন : কঙ্গোতে ১৫০ বন্দিকে সংঘবদ্ধ ধর্ষণের পর পুড়িয়ে হত্যা

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাংলাদেশিসহ ৯৯ অবৈধ অভিবাসীকে ফেরত পাঠাল মালয়েশিয়া

বাংলাদেশিসহ ৯৯ অবৈধ অভিবাসীকে ফেরত পাঠাল মালয়েশিয়া

বিজেপির বিতর্কিত আদেশ বাতিল, কর্ণাটকে পরা যাবে হিজাব

বিজেপির বিতর্কিত আদেশ বাতিল, কর্ণাটকে পরা যাবে হিজাব

নতুন ভিসি পেল ১১ বিশ্ববিদ্যালয়

নতুন ভিসি পেল ১১ বিশ্ববিদ্যালয়

শরণখোলায় বহুপক্ষীয় মৎস্যজীবী নেটওয়ার্কের দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় বহুপক্ষীয় মৎস্যজীবী নেটওয়ার্কের দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App