×

জাতীয়

পশ্চিমবঙ্গে ৭ দিনে ৪০০ ‘বাংলাদেশি’ আটক

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩১ মে ২০২৬, ০৬:২৬ পিএম

পশ্চিমবঙ্গে ৭ দিনে ৪০০ ‘বাংলাদেশি’ আটক

ছবি: সংগৃহীত

‘হোল্ডিং সেন্টার’ চালু হওয়ার পর পশ্চিমবঙ্গে প্রথম সাত দিনেই রাজ্য প্রশাসন প্রায় ৪০০ জন কথিত অবৈধ ‘বাংলাদেশি’কে অনুপ্রবেশকারী হিসেবে আটক করেছে। তাদেরকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়াও এগিয়ে চলছে বলে জানা গেছে।

রোববার (৩১ মে) ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস-এর প্রতিবেদনে এ প্রকাশিত হয় যে- ‘রাজ্য প্রশাসনের সূত্র অনুসারে, সবচেয়ে বেশি আটক হয়েছে উত্তর চব্বিশ পরগনার বসিরহাট পুলিশ জেলায়। সেখানে একাই ৩৩৫ জনকে আটক করা হয়েছে। তাদের রাখা হয়েছে তেঁতুলঘাটি, পাথরশাঁতি, চরঘাট ও সুভাষনগরের বন্যা ত্রাণকেন্দ্রগুলোতে। বসিরহাট ছাড়াও মালদা, মুর্শিদাবাদ, দক্ষিণ দিনাজপুর, বারুইপুর, বারাসাত, কোচবিহার, জঙ্গিপুর, কৃষ্ণনগর ও বনগাঁ পুলিশ জেলায়ও বিভিন্ন সংখ্যায় আটক রয়েছেন বলে জানা গেছে।

হোল্ডিং সেন্টারগুলোতে নিরাপত্তা ব্যবস্থা ব্যাপকভাবে জোরদার করা হয়েছে। সংশ্লিষ্ট জেলা প্রশাসনগুলোকে বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে যাতে আটক এবং প্রত্যাবাসন প্রক্রিয়া যত দ্রুত সম্ভব সম্পন্ন করা যায়। প্রতিটি কেন্দ্রে সার্বক্ষণিক নজরদারি চলছে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। 

কেরালায় কর্মরত চার বাংলাদেশি শ্রমিকও এই আটককৃতদের মধ্যে রয়েছেন। গত ২৬ মে তারা হাকিমপুর সীমান্ত ফাঁড়িতে ধরা পড়েন। পরে তাদের উত্তর চব্বিশ পরগনার একটি আটক কেন্দ্রে পাঠানো হয়।’

আটক চার যুবকের একজন মতলেব হোসেন ইন্ডিয়ান এক্সপ্রেস-কে জানান, ‘গতকাল আমাদের বায়োমেট্রিক তথ্য নেওয়া হয়েছে। আঙুলের ছাপসহ সব তথ্য সংগ্রহ করেছে। বিএসএফ কর্মকর্তারা আমাদের জিজ্ঞাসাবাদ করেছেন। কীভাবে ভারতে প্রবেশ করেছি, কোথায় কাজ করেছি এবং কোথায় থেকেছি, সে বিষয়ে সব তথ্য নিয়েছেন। আমরা তাঁদের সবকিছু জানিয়েছি। রাজ্য প্রশাসনের এই অভিযান নিয়ে সীমান্ত এলাকায় বেশ উত্তেজনা বিরাজ করছে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

স্থানীয় নির্বাচনে আ.লীগের নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে যা বললেন উপদেষ্টা

স্থানীয় নির্বাচনে আ.লীগের নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে যা বললেন উপদেষ্টা

হরমুজ প্রণালির কাছে মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত

হরমুজ প্রণালির কাছে মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত

স্বেচ্ছাসেবক দল নেতা বিল্লাল হত্যা: ঢাকা ও মুন্সিগঞ্জ থেকে গ্রেপ্তার ২

স্বেচ্ছাসেবক দল নেতা বিল্লাল হত্যা: ঢাকা ও মুন্সিগঞ্জ থেকে গ্রেপ্তার ২

কচুক্ষেতে কারখানা বন্ধের প্রতিবাদে শ্রমিকদের সড়ক অবরোধ

কচুক্ষেতে কারখানা বন্ধের প্রতিবাদে শ্রমিকদের সড়ক অবরোধ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App