×

ফুটবল

বিশ্বকাপের আগে কয়টি প্রস্তুতি ম্যাচ খেলবেন মেসিরা?

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ৩১ মে ২০২৬, ০৭:০৫ পিএম

বিশ্বকাপের আগে কয়টি প্রস্তুতি ম্যাচ খেলবেন মেসিরা?

ছবি: সংগৃহীত

আসন্ন ফুটবল বিশ্বকাপে শিরোপা ধরে রাখার মিশনে নামার আগে শেষ মুহূর্তের নিজেদের ঝালিয়ে নিতে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আগামী জুনে যুক্তরাষ্ট্রের মাটিতে অনুষ্ঠিত হবে ম্যাচ দুটি। 

যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে অনুষ্ঠিত হতে যাওয়া ২০২৬ বিশ্বকাপের মূল মঞ্চে নামার আগে মেসিরা খেলবে হন্ডুরাস ও আইসল্যান্ডের বিপক্ষে।

আগামী ৬ জুন টেক্সাসের কলেজ স্টেশনের কাইল ফিল্ড স্টেডিয়ামে হন্ডুরাসের মুখোমুখি হবে লিওনেল মেসির দল। ম্যাচটি বাংলাদেশ সময় ৭ জুন ভোর ৫টা ৩০ মিনিটে শুরু হবে।

এরপর ৯ জুন আলাবামার জর্ডান-হেয়ার স্টেডিয়ামে আর্জেন্টিনার প্রতিপক্ষ ইউরোপের দল আইসল্যান্ড। এই ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় ১০ জুন সকাল ৬টায়।আগামী ১৬ জুন কানসাস সিটিতে আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়েই মূলত আর্জেন্টিনার অফিশিয়াল বিশ্বকাপ মিশন ও শিরোপা ধরে রাখার লড়াই শুরু হবে।

১৬ জুন কানসাস সিটিতে আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়েই মূলত আর্জেন্টিনার অফিশিয়াল বিশ্বকাপ মিশন ও শিরোপা ধরে রাখার লড়াই শুরু হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কাদের-সাদ্দামসহ ৭ নেতার সর্বোচ্চ শাস্তি চায় রাষ্ট্রপক্ষ

কাদের-সাদ্দামসহ ৭ নেতার সর্বোচ্চ শাস্তি চায় রাষ্ট্রপক্ষ

বিভিন্ন দপ্তরে চাঁদাবাজির বিরুদ্ধে বিএনপির প্রতিবাদ মিছিল

বিভিন্ন দপ্তরে চাঁদাবাজির বিরুদ্ধে বিএনপির প্রতিবাদ মিছিল

তিন জেলায় নতুন এসপি, পুলিশের বড় রদবদল

তিন জেলায় নতুন এসপি, পুলিশের বড় রদবদল

৬৪ জেলার সম্ভাবনাময় স্থান নিয়ে পর্যটন স্পট তৈরির পরিকল্পনা

৬৪ জেলার সম্ভাবনাময় স্থান নিয়ে পর্যটন স্পট তৈরির পরিকল্পনা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App