×

বরিশাল

ভাড়া বাসা থেকে নারী কনস্টেবলের লাশ উদ্ধার, স্বামীকে জিজ্ঞাসাবাদ

Icon

এস কে রঞ্জন, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ০২ মে ২০২৬, ০১:১২ পিএম

ভাড়া বাসা থেকে নারী কনস্টেবলের লাশ উদ্ধার, স্বামীকে জিজ্ঞাসাবাদ

ছবি: সংগৃহীত

পটুয়াখালীর কলাপাড়ায় কর্মরত এক নারী পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি নিয়ে রহস্য তৈরি হয়েছে, পরিবার এটিকে হত্যা দাবি করলেও পুলিশ প্রাথমিকভাবে আত্মহত্যার আশঙ্কা করছে।

আজ শনিবার (২ মে) ভোররাতে উপজেলার টিয়াখালী ইউনিয়নের বাদুরতলী এলাকার একটি ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত মেহেরুন্নেছা উর্মি (২৮) কলাপাড়া থানার কনস্টেবল ছিলেন। নিহত উর্মি বরগুনার আমতলী উপজেলার বাসিন্দা। তিনি চার বছর বয়সী মেয়ে ও দেড় বছর বয়সী এক ছেলের মা ছিলেন।

পুলিশ জানায়, উর্মি স্বামী ও সন্তানদের নিয়ে ওই বাসায় ভাড়াটিয়া হিসেবে থাকতেন। রাত আনুমানিক ২টার দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘরের মেঝেতে শোয়ানো অবস্থায় তার মরদেহ উদ্ধার করে। এ সময় ঘরের ফ্যানের সঙ্গে একটি ওড়না পেঁচানো অবস্থায় পাওয়া যায়।

ঘটনার পর উর্মির স্বামী মহিবুর রহমান বাপ্পীকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে। তিনি নিজেও একজন পুলিশ সদস্য, বর্তমানে বরখাস্ত রয়েছেন।

নিহতের পরিবারের অভিযোগ, এটি আত্মহত্যা নয়; পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে। তাদের দাবি, বাপ্পী প্রায়ই উর্মির ওপর নির্যাতন চালাতেন। অন্যদিকে স্বামীর দাবি, উর্মি ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন।

এ বিষয়ে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, পারিবারিক কলহের জেরে আত্মহত্যার ঘটনা হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইরান যুদ্ধে কৌশলগত চাপে যুক্তরাষ্ট্র

দ্য নিউইয়র্ক টাইমস ইরান যুদ্ধে কৌশলগত চাপে যুক্তরাষ্ট্র

কেন দেশে ফেরানো সম্ভব হলো না বেনজীরকে

কেন দেশে ফেরানো সম্ভব হলো না বেনজীরকে

ফ্যাসিস্টদের ফটোকপি বিএনপির মধ্যে দেখতে পাচ্ছি

বিরোধীদলীয় নেতা ফ্যাসিস্টদের ফটোকপি বিএনপির মধ্যে দেখতে পাচ্ছি

তরুণ উদ্ভাবকরাই দেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী

তরুণ উদ্ভাবকরাই দেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App