×

বরিশাল

বিয়েবাড়ির খাবারে রোস্ট না পাওয়ায় সংঘর্ষে তিনজন আহত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৬ জুন ২০২৬, ১০:৩৫ এএম

বিয়েবাড়ির খাবারে রোস্ট না পাওয়ায় সংঘর্ষে তিনজন আহত

ছবি: সংগৃহীত

পটুয়াখালীর বাউফলে একটি বিয়ের অনুষ্ঠানে মুরগির রোস্ট খাওয়াকে কেন্দ্র করে বর ও কনেপক্ষের মধ্যে সংঘর্ষে তিনজন আহত হয়েছেন।

শুক্রবার (৫ জুন) দুপুরে বাউফল উপজেলার দাসপাড়া ইউনিয়নের মোল্লা বাড়ির পোল এলাকায় বর মোহাম্মদ মোহন ও কনে বিথী আক্তারের বিয়ের অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।

বর ও কনেপক্ষের স্বজন এবং স্থানীয়দের বরাতে জানা গেছে, বিয়ের অনুষ্ঠানে বরযাত্রীরা কনের বাড়িতে আসেন। খাবার পরিবেশনের একপর্যায়ে বরপক্ষের এক অতিথি আলম প্যাদা কনের চাচা ও পরিবেশনকারী রাসেল মোল্লার কাছে অতিরিক্ত একটি মুরগির রোস্ট চান। ওই সময় গরুর মাংস পরিবেশন করা হচ্ছিল। এ নিয়ে দুপক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। পরে তা উত্তেজনায় রূপ নিয়ে সংঘর্ষে গড়ায়।

এতে কনেপক্ষের তিনজন আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। আহতরা হলেন পলাশ মোল্লা (২৯), জুলহাস মোল্লা (২৫) ও রাসেল মোল্লা (২২)। রাসেল মোল্লার চোখের পাশে গুরুতর আঘাত লেগেছে।

কনের মামা বাবলু আকন বলেন, ‘আলম প্যাদা রোস্ট চাওয়ার পর কথা কাটাকাটির একপর্যায়ে উত্তেজনা সৃষ্টি হয়। তবে আলম প্যাদাই প্রথম হামলা করে, এরপর উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।’ এ বিষয়ে বরপক্ষের কেউ তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেননি।

বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মোস্তাফিজুর রহমান বলেন, ‘রাসেল মোল্লার বাম চোখের পাশে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে।’

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, ‘এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে তেমন কিছুই জানি না। তবে খোঁজখবর নেওয়া হচ্ছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দুদকের নতুন চেয়ারম্যান এ কে এম আসাদুজ্জামান

দুদকের নতুন চেয়ারম্যান এ কে এম আসাদুজ্জামান

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কঠিন শর্ত ঢাকার

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কঠিন শর্ত ঢাকার

হাজিদের জন্য নতুন নিয়ম করলো সৌদির

হাজিদের জন্য নতুন নিয়ম করলো সৌদির

প্রবাসী বাংলাদেশিদের সতর্ক করল দূতাবাস

প্রবাসী বাংলাদেশিদের সতর্ক করল দূতাবাস

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App