×

জাতীয়

পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ডের ঘোষণা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০১ নভেম্বর ২০২৬, ১২:২৩ পিএম

পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ডের ঘোষণা

ফাইল ছবি

পোশাকশ্রমিকদের নতুন বেতন নির্ধারণে ৫ সদস্যের মজুরি বোর্ড গঠন করা হয়েছে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। রোববার (১ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘোষণা দেন তিনি।

এ সময় শ্রমমন্ত্রী বলেন, শ্রম আইন অনুযায়ী ছয় সদস্যবিশিষ্ট নিম্নতম মজুরি বোর্ড গঠন করেছে সরকার। আজ থেকেই এ বোর্ড কার্যকর হচ্ছে।

তিনি বলেন, দ্রুততম সময়ের মধ্যে বোর্ডের সভা অনুষ্ঠিত হবে এবং সেখানে আলোচনা করে শ্রমিকদের নিম্নতম মজুরির বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে। আশা করি, শ্রমিকরা এখন রাজপথের আন্দোলন ছেড়ে নিজ নিজ প্রতিষ্ঠানে ফিরে গিয়ে কাজে যোগ দেবেন।

এর আগে, শনিবার (৩১ অক্টোবর) রাজধানীর বিজয়নগরে শ্রম ভবনে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) এবং বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিকেএমইএ) প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে রোববার মজুরি বোর্ড গঠন করার বিষয়টি জানিয়েছিলেন শ্রমমন্ত্রী।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মিরপুরে পোশাক শ্রমিক ও পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়া, টিয়ারশেল নিক্ষেপ

মজুরি বৃদ্ধির দাবি মিরপুরে পোশাক শ্রমিক ও পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়া, টিয়ারশেল নিক্ষেপ

‘দেশের উন্নয়নে দক্ষ যুবসমাজ গড়ে তোলার বিকল্প নেই’

গোমস্তাপুরে যুব দিবস ‘দেশের উন্নয়নে দক্ষ যুবসমাজ গড়ে তোলার বিকল্প নেই’

চিকিৎসক হতে চান আখাউড়ার মেয়ে লিজা

চিকিৎসক হতে চান আখাউড়ার মেয়ে লিজা

পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ডের ঘোষণা

পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ডের ঘোষণা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App