×

ঢালিউড

শরীফুল রাজকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়ে আইনি নোটিশ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০১ নভেম্বর ২০২৬, ১১:৩৭ এএম

শরীফুল রাজকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়ে আইনি নোটিশ

চিত্রনায়ক শরীফুল রাজ। ছবি: সংগৃহীত

চিত্রনায়ক শরীফুল রাজকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়ে আইনি নোটিশ (উকিল নোটিশ) পাঠিয়েছেন ‘ঠিকানা’ সিনেমার প্রযোজক ও ‘রিয়েল এনার্জি প্রোডাকশন’-এর স্বত্বাধিকারী শাহরিন আক্তার।

তার পাঠানো নোটিশে শরীফুল রাজের বিরুদ্ধে চুক্তি ভঙ্গ, এক্সক্লুসিভিটি চুক্তি লঙ্ঘন এবং আর্থিক ক্ষতির সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে। 

আইনজীবীর মাধ্যমে পাঠানো এই নোটিশে স্পষ্ট উল্লেখ করা হয়েছে যে, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে রাজকে এর জবাব দিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব না পাওয়া গেলে প্রযোজক তার বিরুদ্ধে পরবর্তী আইনি পদক্ষেপ নেবেন।

তবে এই আইনি নোটিশের বিষয়ে শরীফুল রাজ বা তার আইনজীবীর পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো মন্তব্য বা আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। রাজ সম্প্রতি সৈয়দ শাকিলের পরিচালনায় নাম ঠিক না হওয়া নতুন একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ডের ঘোষণা

পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ডের ঘোষণা

শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ

শাপলা চত্বর গণহত্যা শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ

শরীফুল রাজকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়ে আইনি নোটিশ

শরীফুল রাজকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়ে আইনি নোটিশ

এল ক্লাসিকোর হার ভুলে বার্সেলোনার ছয় গোলের উৎসব

এল ক্লাসিকোর হার ভুলে বার্সেলোনার ছয় গোলের উৎসব

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App