×

বরিশাল

নিখোঁজের দুই দিন পর সমুদ্রে মিলল ভাসমান জেলের লাশ

Icon

কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ২৬ জুন ২০২৬, ০৬:২৩ পিএম

নিখোঁজের দুই দিন পর সমুদ্রে মিলল ভাসমান জেলের লাশ

ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে মাছ শিকারে গিয়ে ঝড়ের কবলে নিখোঁজের দুই দিন পর শাহাবুদ্দিন মাঝি (৬০) নামের এক জেলের লাশ সমুদ্রে ভাসমান অবস্থায় উদ্ধার করেছেন তাঁর স্বজনরা। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় কুয়াকাটা সৈকতের লেম্বুর বনসংলগ্ন সমুদ্র থেকে স্থানীয় জেলেদের সহযোগিতায় লাশটি উদ্ধার করা হয়। এ ঘটনায় জেলে পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

জানা গেছে, ২৩ জুন ভোরে সৈকতের গঙ্গামতি এলাকা থেকে সমুদ্রে মাছ শিকারের উদ্দেশ্যে ছেড়ে যান। সকাল ১০টার দিকে হঠাৎ ঝড়ো বাতাসের তাণ্ডবে উত্তাল সমুদ্রে ছিটকে পড়ে যান শাহাবুদ্দিন মাঝি।

অনেক খোঁজাখুঁজির পর জেলে শাহাবুদ্দিন মাঝিকে না পেয়ে তীরে ফিরে আসেন তাঁর সহকর্মী অপর জেলেরা। নিহত জেলে শাহাবুদ্দিন মাঝি লক্ষ্মীপুর জেলার রায়পুর থানার চর গাছিয়া এলাকার মৃত আমির হোসেনের ছেলে।

স্বজনরা জানান, গভীর সমুদ্রে ভাসমান অবস্থায় শাহাবুদ্দিন মাঝির মরদেহ দেখতে পান লেম্বুর বনঘাট এলাকার কয়েকজন জেলে। তারা বিষয়টি স্বজনদের জানালে নিহতের পরিবারের সদস্যরা অন্য একটি নৌকার সহযোগিতায় ঘটনাস্থলে যান। পরে সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে গভীর সমুদ্র থেকে মরদেহটি উদ্ধার করে উপকূলে নিয়ে আসেন।

খবর পেয়ে স্থানীয় নৌ-পুলিশ, থানা পুলিশ ও টুরিস্ট পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশের প্রাথমিক সুরতহাল তৈরির পর থানায় নিয়ে যাওয়া হয়।

এ বিষয়ে মহিপুর থানার অফিসার ইনচার্জ শামীম হাওলাদার জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে লাশ উদ্ধার করা হয়েছে। পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App