×

ময়মনসিংহ

‘মাদক কারবারি যে দলেরই হোক, কোনো ছাড় নয়’

Icon

খোরশেদ আলম, শেরপুর

প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৬, ০৪:২১ পিএম

‘মাদক কারবারি যে দলেরই হোক, কোনো ছাড় নয়’

ছবি: সংগৃহীত

মাদক কারবারি যে দলেরই হোক না কেন, কাউকে কোনো ছাড় দেওয়া হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল। তিনি বলেন, সীমান্তে  মাদকের বিস্তার ব্যাপকভাবে বেড়েছে। মাদকের কারণে চুরিসহ বিভিন্ন অপরাধও বৃদ্ধি পাচ্ছে। মাদক নিয়ন্ত্রণে প্রশাসন, সরকারি দল, বিরোধী দলসহ সব রাজনৈতিক দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাত ১০টার দিকে শেরপুরের শ্রীবরদী উপজেলার তাতিহাটীতে নবদিগন্ত যুব কল্যাণ ফোরামের সহযোগিতায় সর্বদলীয় মাদকবিরোধী ঐক্য পরিষদ আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এমপি মাহমুদুল হক রুবেল বলেন, মাদক চোরাচালানকারীদের কোনো দল নেই। মাদকসহ কেউ আটক হলে সরকারি দলের কোনো নেতাকর্মী তাঁর পক্ষে সুপারিশ করবেন না। প্রধানমন্ত্রী তারেক রহমান কোনো অন্যায় সহ্য করবেন না। তাই সবাইকে সতর্ক হতে হবে।

তিনি আরও বলেন, মাদক যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। একই সঙ্গে তরুণদের একটি অংশ বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ছে। এ পরিস্থিতি থেকে যুবসমাজকে রক্ষা করতে প্রধানমন্ত্রী তারেক রহমান কর্মসংস্থান ও খেলাধুলার সুযোগ সৃষ্টিসহ বিভিন্ন উদ্যোগ নিচ্ছেন। মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসতে হবে।

সর্বদলীয় মাদকবিরোধী ঐক্য পরিষদের এ সভায় সভাপতিত্ব করেন শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মনীষা আহমেদ । বিএনপির যুগ্ম সম্পাদক ও যুবদলের আহ্বায়ক আবু রায়হান মো. আলবেরুনীর সঞ্চালনায় সভায় বক্তব্য দেন নালিতাবাড়ী সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আফসান আন আলম, শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল আলম, উপজেলা বিএনপির সভাপতি মো. আবদুর রহিম দুলাল, সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন দুলাল এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী শ্রীবরদী উপজেলা শাখার আমির মো. আজহারুল ইসলাম মিষ্টার প্রমুখ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে প্রাণ গেল ৩ জনের

ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে প্রাণ গেল ৩ জনের

‘মাদক কারবারি যে দলেরই হোক, কোনো ছাড় নয়’

‘মাদক কারবারি যে দলেরই হোক, কোনো ছাড় নয়’

সৌদিতে হুথি বিদ্রোহীদের হামলার নিন্দা জানাল বাংলাদেশ

সৌদিতে হুথি বিদ্রোহীদের হামলার নিন্দা জানাল বাংলাদেশ

আজ থেকে রাত ৮টায় বন্ধ দোকানপাট-শপিং মল

আজ থেকে রাত ৮টায় বন্ধ দোকানপাট-শপিং মল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App