×

বরিশাল

বাস-থ্রি হুইলার সংঘর্ষ, নিহত ২

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩১ জুলাই ২০২৬, ০৯:২১ এএম

বাস-থ্রি হুইলার সংঘর্ষ, নিহত ২

ছবি: সংগৃহীত

ঝালকাঠির রাজাপুরে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে সিএনজিচালিত থ্রি-হুইলারের মুখোমুখি সংঘর্ষে দু’জন যাত্রী নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরো চারজন।

বৃহস্পতিবার (৩০ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে ঝালকাঠি - ভান্ডারিয়া মহাসড়কের রাজাপুর অংশের বড় কৈবর্তখালী সমবায় এলাকায় এ ঘটনা ঘটে।  দুর্ঘটনার পরপরই বাসটি নিয়ে চালক চম্পট দেয় এবং থ্রি-হুইলারের চালকও পালিয়ে যায়।

নিহতরা হলেন– পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার গৌরীপুর ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. বেল্লাল সরদারের ছেলে মেহেদী (২৪) এবং ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার কচুয়া এলাকার বাসিন্দা, বরিশালের চরমোনাই মাদরাসার কোরআন শিক্ষা বোর্ডের ইংরেজি বিভাগের শিক্ষক এবিএম আব্দুর রহিম।

আরো পড়ুন: পোল্যান্ডে আছড়ে পড়ল রুশ ক্ষেপণাস্ত্র, আকাশে ন্যাটোর যুদ্ধবিমান মোতায়েন

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, বরগুনার পাথরঘাটা থেকে ছেড়ে আসা ঢাকাগামী ‘বরিশাল এক্সপ্রেস’ নামের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীতমুখী ভাণ্ডারিয়াগামী সিএনজিচালিত থ্রি-হুইলারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে থ্রি-হুইলারটি দুমড়ে-মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই দুজন নিহত হন এবং অপর চার যাত্রী গুরুতর আহত হন।

খবর পেয়ে রাজাপুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। এছাড়া নিহতদের মরদেহ উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন বিশ্বাস বলেন, ‘দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়া বাসটি শনাক্ত এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পুলিশ কাজ করছে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ককটেল বিস্ফোরণ-বাসে আগুন: ঢাকার প্রবেশপথে ২০০টির বেশি চেকপোস্ট

ককটেল বিস্ফোরণ-বাসে আগুন: ঢাকার প্রবেশপথে ২০০টির বেশি চেকপোস্ট

নোয়াখালীতে প্রবাসীদের সঙ্গে প্রতারণা, কোটি টাকা আত্মসাতের অভিযোগ

নোয়াখালীতে প্রবাসীদের সঙ্গে প্রতারণা, কোটি টাকা আত্মসাতের অভিযোগ

জামায়াতের ৬ দফা কীভাবে ৮ দফায় রূপ নিল, প্রশ্ন রাশেদ খাঁনের

জামায়াতের ৬ দফা কীভাবে ৮ দফায় রূপ নিল, প্রশ্ন রাশেদ খাঁনের

নতুন পে স্কেলের সুবিধা পাবেন না যেসব চাকরিজীবী

নতুন পে স্কেলের সুবিধা পাবেন না যেসব চাকরিজীবী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App