×

বরিশাল

পুলিশ লাইনসের সামনে রাখা বিআরটিসির বাসে আগুন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬, ০৯:৪৫ এএম

পুলিশ লাইনসের সামনে রাখা বিআরটিসির বাসে আগুন

ছবি: সংগৃহীত

বরগুনা পুলিশ লাইনসের সামনে পার্কিং করে রাখা বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। রোববার (৮ নভেম্বর) রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে।

জানা যায়, বাসটি বরগুনা-খুলনা রুটে চলাচল করত। প্রতিদিন ট্রিপ শেষে নিরাপত্তার জন্য বাসটি পুলিশ লাইনসের সামনে পার্কিং করে রাখা হতো। রোববার মধ্যরাতে দুর্বৃত্তরা বাসটিতে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়।

এ সময় পুলিশ লাইনসের সদস্যরা বাসটিতে আগুন জ্বলতে দেখে দ্রুত পানি দিয়ে আগুন নিভিয়ে ফেলেন। এতে বাসটির কিছু অংশ পুড়ে যায়। তবে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনায় বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পায় বাসটি।

এর আগে ২০১৫ সালের ১৪ মার্চ বরগুনা শহরের পশ্চিম বরগুনা এলাকায় বিআরটিসির একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। সোনিয়া সিনেমা হলের সামনে পার্কিং করে রাখা ওই বাসটির প্রায় অর্ধেক পুড়ে যায়।

এ ঘটনায় ৪৬ জনের বিরুদ্ধে মামলা হয়েছিল বলে সে সময় সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে জানা যায়। ওই ঘটনার পর বাসের নিরাপত্তার কথা বিবেচনা করে পুলিশ লাইনসের সামনে বাস পার্কিং করার ব্যবস্থা করা হয়। তবে এবার সেই পুলিশ লাইনের সামনেই বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটল।

বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাহাদৎ মো. হাচনাইন পারভেজ বলেন, মধ্যরাতে পুলিশ লাইনসের সামনে পার্কিং করে রাখা বিআরটিসির বাসে আগুন দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। কারা এ ঘটনা ঘটিয়েছে, তা এখনো শনাক্ত করা যায়নি। জড়িতদের শনাক্ত করতে কাজ করছে পুলিশ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নেতানিয়াহু ও আইজেনকটের খুব বেশি পার্থক্য নেই: ট্রাম্প

নেতানিয়াহু ও আইজেনকটের খুব বেশি পার্থক্য নেই: ট্রাম্প

শেষ দিনে ২২ রানে ওয়েস্ট ইন্ডিজের ৩ উইকেট নিলো বাংলাদেশ

সিলেট টেস্ট শেষ দিনে ২২ রানে ওয়েস্ট ইন্ডিজের ৩ উইকেট নিলো বাংলাদেশ

বিকেলে বসছে সংসদ অধিবেশন, উত্থাপিত হবে ৩ অধ্যাদেশ

বিকেলে বসছে সংসদ অধিবেশন, উত্থাপিত হবে ৩ অধ্যাদেশ

ভুয়া ভুয়া স্লোগান, অশালীন অঙ্গভঙ্গিতে মঞ্চ ছাড়লেন পরীমনি

ভুয়া ভুয়া স্লোগান, অশালীন অঙ্গভঙ্গিতে মঞ্চ ছাড়লেন পরীমনি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App