×

মধ্যপ্রাচ্য

নেতানিয়াহু ও আইজেনকটের খুব বেশি পার্থক্য নেই: ট্রাম্প

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬, ১০:২৮ এএম

নেতানিয়াহু ও আইজেনকটের খুব বেশি পার্থক্য নেই: ট্রাম্প

ছবি: সংগৃহীত

ইসরায়েলের নতুন সরকার গঠন নিয়ে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও ইয়াশার পার্টির চেয়ারম্যান গাদি আইজেনকটের মধ্যে প্রতিদ্বন্দ্বিতার আভাস দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে নীতিগত অবস্থানের দিক থেকে এই দুই নেতার মধ্যে খুব বেশি পার্থক্য নেই বলে মন্তব্য করেছেন তিনি।

রোববার (৮ নভেম্বর) ফ্লোরিডায় এয়ার ফোর্স ওয়ানে ওঠার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প এসব কথা বলেন। খবর টাইমস অব ইসরায়েলের। ইসরায়েলে নতুন সরকার গঠনের জন্য নেতানিয়াহুর আগে আইজেনকটকে প্রথম সুযোগ দেওয়ার বিষয়ে ট্রাম্পের প্রতিক্রিয়া জানতে চান সাংবাদিকেরা।

জবাবে ট্রাম্প বলেন, নীতির দিক থেকে তারা দুজন প্রায় একই রকম। আইজেনকট আমার সম্পর্কে বেশ ভালো কথা বলেছেন। তিনি বলেন, তিনি ট্রাম্পকে ভালোবাসেন। তবে সেখানে কী ঘটছে, তা আমি এখনো দেখিনি। নিশ্চিতভাবেই তার ও নেতানিয়াহুর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা চলছে। দেখা যাক কী হয়।

গত মাসে ইসরায়েলের পার্লামেন্ট নির্বাচনের আগে ট্রাম্প নেতানিয়াহুর প্রতি সমর্থন জানিয়েছিলেন। এরপরও আইজেনকট ট্রাম্পের সমালোচনা এড়িয়ে গেছেন। নেতানিয়াহুর সঙ্গে নিজের পার্থক্য তুলে ধরতে আইজেনকট সরকার পরিচালনার ধরন পরিবর্তনের কথা বলেছেন। তবে নীতিগত বিষয়ে নেতানিয়াহুর সঙ্গে তার সুনির্দিষ্ট পার্থক্য এখনো স্পষ্ট করেননি।

তিনি নেতানিয়াহুর বিদায়ী জোটের তুলনায় অপেক্ষাকৃত মধ্যপন্থি সরকার গঠনের আগ্রহ প্রকাশ করেছেন। ওই জোটে উগ্র ডানপন্থি ও কট্টর অর্থোডক্স দলগুলো অন্তর্ভুক্ত ছিল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মাঠে না নেমেই সাফের সেমিফাইনালে বাংলাদেশ

মাঠে না নেমেই সাফের সেমিফাইনালে বাংলাদেশ

নেতানিয়াহু ও আইজেনকটের খুব বেশি পার্থক্য নেই: ট্রাম্প

নেতানিয়াহু ও আইজেনকটের খুব বেশি পার্থক্য নেই: ট্রাম্প

শেষ দিনে ২২ রানে ওয়েস্ট ইন্ডিজের ৩ উইকেট নিলো বাংলাদেশ

সিলেট টেস্ট শেষ দিনে ২২ রানে ওয়েস্ট ইন্ডিজের ৩ উইকেট নিলো বাংলাদেশ

বিকেলে বসছে সংসদ অধিবেশন, উত্থাপিত হবে ৩ অধ্যাদেশ

বিকেলে বসছে সংসদ অধিবেশন, উত্থাপিত হবে ৩ অধ্যাদেশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App