×

বিএনপি

রাজনৈতিক সহনশীলতার সংস্কৃতি গড়তে চায় বিএনপি: আমীর খসরু

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৭ জুন ২০২৫, ০৩:৫১ পিএম

রাজনৈতিক সহনশীলতার সংস্কৃতি গড়তে চায় বিএনপি: আমীর খসরু

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। ছবি : সংগৃহীত

বিশ্বের যেকোনো অস্থিরতা মোকাবিলায় নির্বাচিত সরকারের পক্ষে কাজ করা সহজ উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, জাতীয় স্বার্থ রক্ষায় রাজনৈতিক ঐকমত্য প্রয়োজন এবং বিএনপি দেশে রাজনৈতিক সহনশীলতার সংস্কৃতি গড়ে তুলতে চায়।

মঙ্গলবার (১৭ জুন) গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশে নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো ডায়াস ফেরেস। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আমীর খসরু এসব কথা বলেন।

আমীর খসরু বলেন, রাজনৈতিক সহনশীলতা ও জাতীয় ঐকমত্য ছাড়া দেশে শান্তি এবং টেকসই উন্নয়ন সম্ভব নয়। রমজানের আগে নির্বাচন নিয়ে যে ঐকমত্য তৈরি হয়েছিল, সেটিই একটি ইতিবাচক দৃষ্টান্ত।

আরো পড়ুন : ইশরাকের শপথ: আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা

তিনি বলেন, নির্বাচনের রোডম্যাপ ঘোষণায় ধৈর্য ধরতে হবে, যাতে সকল পক্ষকে সম্পৃক্ত করে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের পথ তৈরি করা যায়।

আন্তর্জাতিক অস্থিরতা প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, বাংলাদেশের নির্বাচনের সঙ্গে আন্তর্জাতিক পরিস্থিতির সরাসরি কোনো সম্পর্ক নেই। তবে একটি নির্বাচিত সরকার থাকলে তা যেকোনো বৈশ্বিক সংকটে দেশের পক্ষে কূটনৈতিকভাবে সুবিধাজনক হয়।

বৈঠকে বাংলাদেশ ও ব্রাজিলের মধ্যে ক্রীড়া খাতে সহযোগিতা নিয়েও আলোচনা হয়। ব্রাজিল ফুটবলে বাংলাদেশের আগ্রহের প্রশংসা করে রাষ্ট্রদূত জানান, ফুটবলসহ বিভিন্ন ক্রীড়াক্ষেত্রে ভবিষ্যতে দুই দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতা বাড়ানো যেতে পারে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তাল সংসদ আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

ফলোআপ উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App