×

বিএনপি

ভোট দিলেন তারেক রহমান

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১০:১১ এএম

ভোট দিলেন তারেক রহমান

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিএনপির চেয়ারম্যান ও ঢাকা-১৭ আসনের প্রার্থী তারেক রহমান ভোট দিয়েছেন। সকাল ৯টা ৪৫ মিনিটে গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ ভোটকেন্দ্রে তিনি ভোট দেন। সঙ্গে আছেন স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জায়মা রহমান রহমান।

তারেক রহমানের ভোট কেন্দ্রে আসাকে ঘিরে সেনাবাহিনীর, পুলিশের ছিল নিরাপত্তা ব্যবস্থা।

তিনি এবারই প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন। বিএনপি পক্ষে জানানো হয়েছে, দল সরকার গঠন করলে তারেক রহমানই হবেন প্রধানমন্ত্রী।

তারেক রহমানের ভোটদান উপলক্ষ্যে এই কেন্দ্র ছিল দলের নেতাকর্মীদের বাড়তি আকর্ষণ। শুধু নেতাকর্মী নয়, আন্তর্জাতিক গণমাধ্যম, বিদেশি পর্যবেক্ষকদের নজর ছিল এখানে।

তারেক রহমান ঢাকা-১৭ আসনের পাশাপাশি তিনি তাঁর পৈতৃক নিবাস বগুড়া-৬ আসন থেকে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

বিগত ১৭ বছর লন্ডনের নির্বাসন জীবনের অবসান ঘটিয়ে বিদায়ী বছরের ২৫ নভেম্বর দেশে ফেরেন তারেক রহমান। আর ওই বছরের ২৭ নভেম্বর ভোটার হন তিনি।

বিএনপির ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, সামরিক শাসক হুসেইন মুহাম্মদ এরশাদ বিরোধী আন্দোলনে সময় তারেক রহমান তার মায়ের সঙ্গে রাজপথে আন্দোলনে যোগ দেন। ১৯৮৮ সালে বগুড়া জেলা বিএনপির গাবতলী উপজেলা ইউনিটের সদস্য হিসেবে তিনি আনুষ্ঠানিক দলে সক্রিয় হন।

এদিকে, আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়েছেন বিএনপি মহাসচিব ও ঠাকুরগাঁও-১ আসনের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মির্জা ফখরুলের নিজের এলাকা তাঁতিপাড়াসহ ওই কেন্দ্রের আওতাভুক্ত হয়েছে শহরের তিনটি মহল্লা। সেখানে মোট ভোটার ৩ হাজার ৩৬৮ জন।

ফকিরপাড়ায় ১ হাজার ৬৮২ জন, কালীবাড়ি বাজার ও মন্দির সংলগ্ন এলাকায় ১ হাজার ৫১২ জন এবং তাঁতিপাড়ায় ১৭৪ জন। এই কেন্দ্রে পুরুষ ও মহিলা ভোটারদের জন্য মোট ১০টি বুথ থাকছে।

টাইমলাইন: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ওজন নিয়ন্ত্রণে ধীরে চিবিয়ে খাওয়ার গুরুত্ব

ওজন নিয়ন্ত্রণে ধীরে চিবিয়ে খাওয়ার গুরুত্ব

২৫ দিনেই রায়, ৩ আসামির মৃত্যুদণ্ড

শিশু নিছামনি ধর্ষণ ও হত্যা ২৫ দিনেই রায়, ৩ আসামির মৃত্যুদণ্ড

৫ আগস্টের পর থেকে পলাতক, চাকরি হারালেন তিন পুলিশ কর্মকর্তা

৫ আগস্টের পর থেকে পলাতক, চাকরি হারালেন তিন পুলিশ কর্মকর্তা

খেলায় বাণিজ্যিকীকরণ: বাংলাদেশের ক্রীড়া অর্থনীতির নতুন দিগন্ত

খেলায় বাণিজ্যিকীকরণ: বাংলাদেশের ক্রীড়া অর্থনীতির নতুন দিগন্ত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App