×

বিএনপি

এমপি হিসেবে সরোয়ার আলমগীরের দায়িত্বে বাধা নেই

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৯ জুলাই ২০২৬, ০১:০২ পিএম

এমপি হিসেবে সরোয়ার আলমগীরের দায়িত্বে বাধা নেই

ছবি : সংগৃহীত

চট্টগ্রাম-২ আসনের সংসদ সদস্য হিসেবে বিএনপির প্রার্থী সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে আপাতত কোনো আইনি বাধা নেই। তার দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা চেয়ে করা আবেদন কার্যতালিকা থেকে বাদ দিয়েছেন আপিল বিভাগ। বুধবার (২৯ জুলাই) প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন। একই সঙ্গে সরোয়ার আলমগীরের প্রার্থিতা বৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে নিয়মিত আপিল দায়েরের নির্দেশ দিয়েছেন আদালত।

আদেশের পর অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল বলেন, আপিল বিভাগের সিদ্ধান্তের ফলে সংসদ সদস্য হিসেবে সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বর্তমানে কোনো বাধা নেই।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল। সরোয়ার আলমগীরের পক্ষে ছিলেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও অ্যাডভোকেট আহসানুল করিম। অন্যদিকে জামায়াতের প্রার্থীর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির।

আরো পড়ুন : হবিগঞ্জে বিএনপি-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি

এর আগে মঙ্গলবার (২৮ জুলাই) সরোয়ার আলমগীরের প্রার্থিতা বৈধ ঘোষণার হাইকোর্টের রায় স্থগিত চেয়ে করা আবেদনের ওপর আদেশের জন্য বুধবার দিন নির্ধারণ করেছিলেন আপিল বিভাগ।

উল্লেখ্য, হাইকোর্ট তার প্রার্থিতা বৈধ ঘোষণা করার পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ আসন থেকে নির্বাচিত সরোয়ার আলমগীর জাতীয় সংসদে সদস্য হিসেবে শপথ নেন। জাতীয় সংসদ সচিবালয়ে স্পিকারের কার্যালয়ে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ তাকে শপথবাক্য পাঠ করান। শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানও উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইসির সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জামায়াতের

ইসির সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জামায়াতের

শিল্পখাতে গ্যাস সংকট নিরসনের আশ্বাস প্রধানমন্ত্রীর

শিল্পখাতে গ্যাস সংকট নিরসনের আশ্বাস প্রধানমন্ত্রীর

ট্রাক ও নসিমনের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৩

ট্রাক ও নসিমনের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৩

সরকারি চাকরিতে ‘নারী কোটা’ পুনর্বহালের দাবি

সরকারি চাকরিতে ‘নারী কোটা’ পুনর্বহালের দাবি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App