×

বলিউড

‘লাগান’-এর রজতজয়ন্তীতে নস্টালজিয়ায় আমির

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১১ জুন ২০২৬, ০২:৪২ পিএম

‘লাগান’-এর রজতজয়ন্তীতে নস্টালজিয়ায় আমির

ফাইল ছবি

শুধু বলিউডই নয়, ভারতীয় সিনেমার ইতিহাসে এক অবিস্মরণীয় মহাকাব্য ‘লগান’। আমির খান অভিনীত ও আশুতোষ গোয়ারিকর পরিচালিত এই স্পোর্টস ড্রামাটি মুক্তির ২৫ বছর পূর্ণ করতে চলেছে। কালজয়ী এই সিনেমার মাইলফলক উদ্‌যাপনে আগামী ১৩ জুন মুম্বাইয়ে এক জমকালো পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করেছেন বলিউড মিস্টার পারফেকশনিস্ট আমির খান। যেখানে অংশ নেবেন সিনেমাটির শিল্পী, কলাকুশলী এবং আমির খান প্রোডাকশনের দীর্ঘ যাত্রার সঙ্গীরা।

২০০১ সালে মুক্তি পাওয়া ‘লাগান’ শুধু একটি সিনেমা নয়, সেটি ছিল ইংরেজদের বিরুদ্ধে এক অন্যরকম যুদ্ধ ও এক টুকরো আবেগ। ক্রিকেট আর দেশপ্রেমের এমন মেলবন্ধন এর আগে দেখেনি দর্শক। অস্কারের দোরগোড়ায় পৌঁছানো এই ছবি আমির খানের প্রযোজনা সংস্থার প্রথম সৃষ্টি হিসেবে ইতিহাস গড়েছিল। সূত্র: আজকাল

‘লাগান’-এর রজতজয়ন্তীতে আবেগাপ্লুত আমির খান জানান, ‘লাগান’ তার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছিল। অনেক ঝুঁকির পরও বুকভরা স্বপ্ন নিয়ে তিনি সিনেমাটির কাজ শুরু করেছিলেন।

এক ব্রিটিশ সামরিক ক্যাপ্টেনের ঔদ্ধত্য কীভাবে ক্রিকেট মাঠে খর্ব হয়, তা এই সিনেমায় দেখানো হয়। সিনেমাটি শুধু ক্রিকেট নিয়ে বাজি নয়, এটি এক দেশপ্রেমের মহাকাব্যও বটে। ২৫ বছর পরও দর্শকদের মনে ‘লাগান’-এর প্রতি একই ভালোবাসা দেখে তার চোখ ভিজে আসে।

দর্শকদের এই নস্টালজিয়াকে আরও রঙিন করতে আগামী ১২, ১৩ ও ১৪ জুন প্রেক্ষাগৃহে আবারও মুক্তি পাচ্ছে ‘লগান’। রুপালি পর্দায় ভুবন ও তার দলের সেই ঐতিহাসিক লড়াই আবারও দেখতে মুখিয়ে আছেন সিনেমাপ্রেমীরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ফ্রিল্যান্সিং ও কনটেন্ট ক্রিয়েশনে করমুক্তির প্রস্তাব

ফ্রিল্যান্সিং ও কনটেন্ট ক্রিয়েশনে করমুক্তির প্রস্তাব

বিদ্যুৎ ও জ্বালানি খাতে উৎসে কর কমানোর সুপারিশ

বিদ্যুৎ ও জ্বালানি খাতে উৎসে কর কমানোর সুপারিশ

মমতাকে দলে ফিরে যেতে কংগ্রেসের প্রস্তাব

মমতাকে দলে ফিরে যেতে কংগ্রেসের প্রস্তাব

কলকাতায় পচা ডিমের দাম বাড়ার কারণ ‘ডিম থেরাপি’

কলকাতায় পচা ডিমের দাম বাড়ার কারণ ‘ডিম থেরাপি’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App