×

বিপিএল

বিপিএলে ১ বলে ১৫ রান দিয়ে বিশ্বরেকর্ড

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২৪, ১০:৪৩ পিএম

বিপিএলে ১ বলে ১৫ রান দিয়ে বিশ্বরেকর্ড

ছবি: সংগৃহীত

বিপিএলে ১ বলে ১৫ রান দিয়ে বিশ্বরেকর্ড গড়েছেন ওয়েস্ট ইন্ডিজের পেসার ওশানে থমাস। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) চিটাগাং কিংসের বিপক্ষে ম্যাচে এই লজ্জার রেকর্ড গড়েছেন খুলনা টাইগার্সের এই পেসার।

মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে আজ চিটাগাংয়ের বিপক্ষে ২০৫ রান ডিফেন্ড করতে নেমে প্রথম ওভারে বোলিং করতে আসেন থমাস। ইনিংসের প্রথম বলেই নাইম ইসলামকে আউট করেন তিনি। তবে পরে দেখা যায় সেটি নো বল। 

আউট থেকে বাঁচলেও ফ্রি হিটের বলে কোনো রান নিতে পারেননি নাইম।  তবে পরের বলেই ছক্কা হাঁকান তিনি। তবে এই বলটিও ছিল নো বল। প্রথম ৩ বলের দুটিই নো বল করে খানিকটা নার্ভাস থমাস এবার পরপর দুটি ওয়াইড বল করেন। স্কোরবোর্ডে রান তখন ১ বলে ১০।

তবে এখানেই সংগ্রাম শেষ হয়নি থমাসের। পরের বলে আবার নো বল করেন তিনি। এবার বাউন্ডারিও হাঁকান নাইম। আর তাতেই রেকর্ড বুকে নাম ওঠে থমাসের।

প্রতিযোগিতামূলক ক্রিকেটে এর আগে ১ বলে ১৩ রান দেয়ার রেকর্ড ছিল জিম্বাবুয়ের অলরাউন্ডার সিকান্দার রাজার। এবার সেই রেকর্ড ভাঙলেন থমাস। রাজার রেকর্ডে অবশ্য তার দোষের চেয়ে ব্যাটারের কৃতিত্বই বেশি। কারণ প্রথমে নো বলে ছক্কা মারার পর ফ্রি হিটেও ছক্কা মেরেছিলেন ভারতীয় ব্যাটার যশস্বী জয়সওয়াল। আর থমাস করেছেন ৩টি নো বল আর ২টি ওয়াইড।

১৮৬৫ সালে ইংল্যান্ডের পল-মল গ্যাজেট ম্যাগাজিন জানায়, সব ফরম্যাট মিলিয়ে ১ বলে সবচেয়ে বেশি রানের রেকর্ড অস্ট্রেলিয়ার এক ঘরোয়া ক্রিকেট ম্যাচে। গাছে বল আটকে যাওয়ার ১ বলে ২৮৬ রান ওঠে।

প্রথম বলে ১৫ রান দেয়ার পরেও ওই ওভারে আরও একটি নো বল করেন থমাস। সেই বলেও আউট হয়েছিলেন নাইম। কিন্তু ভাগ্যের জোরে বেঁচে যান তিনি। এই ভাগ্য অবশ্য বেশিক্ষণ স্থায়ী হয়নি। ১ বল পরে থমাসই ফেরান নাইমকে।

থমাসের এমন ওভারের পরেও বড় জয় পেয়েছে খুলনা। চিটাগাংকে ৩৭ রানে হারিয়েছে তারা। ম্যাচে ওই এক ওভারই বোলিংয়ের সুযোগ পেয়েছিলেন থমাস।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিএনপি নির্বাচনের সময় আওয়ামী লীগের ভোট ভিক্ষা চেয়েছেন

বিরোধীদলীয় নেতা বিএনপি নির্বাচনের সময় আওয়ামী লীগের ভোট ভিক্ষা চেয়েছেন

ন্যু ক্যাম্পে ক্লাসিকোর উত্তাপ, ‘গোলমেশিন’ বার্সার বড় পরীক্ষা

ন্যু ক্যাম্পে ক্লাসিকোর উত্তাপ, ‘গোলমেশিন’ বার্সার বড় পরীক্ষা

গোপালগঞ্জে পিকআপের ধাক্কায় প্রাণ গেল বাবা-মেয়ের

গোপালগঞ্জে পিকআপের ধাক্কায় প্রাণ গেল বাবা-মেয়ের

পেছাল ৯ হাজার কোটি টাকার ১৫ প্রকল্পের অনুমোদন

একনেক বৈঠক স্থগিত পেছাল ৯ হাজার কোটি টাকার ১৫ প্রকল্পের অনুমোদন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App