×

ব্যবসা-বাণিজ্য

দেশের বাজারে আজ যে দরে বিক্রি হচ্ছে স্বর্ণ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৬, ১০:৪৫ এএম

দেশের বাজারে আজ যে দরে বিক্রি হচ্ছে স্বর্ণ

ছবি: সংগৃহীত

দেশের বাজারে বৃদ্ধি পেয়েছে স্বর্ণের দাম। ২২ ক্যারেট ১ ভরি স্বর্ণের দাম বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৫০ হাজার ১৯৩ টাকা। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) এই দামে বিক্রি হচ্ছে স্বর্ণ। 

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক বিজ্ঞপ্তিতে জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড)দর বৃদ্ধি পেয়েছে।

বুধবার (১৫ এপ্রিল) স্বর্নের  দাম সমন্বয় করেছিল বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সে সময় ভরিতে ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৫০ হাজার ১৯৩ টাকা নির্ধারণ করেছে সংগঠনটি।

নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ২ লাখ ৫০ হাজার ১৯৩ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৩৮ হাজার ৮২০ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৪ হাজার ৭০৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্নের দাম ১ লাখ ৬৬ হাজার ৭৩৭ টাকা নির্ধারণ করা হয়েছে।

স্বর্ণের দাম বৃদ্ধির সঙ্গে এবার দেশের বাজারে বৃদ্ধি পেয়েছে রুপার দামও। এবার ২২ ক্যারেটের  রুপা ভরিতে ৩৫০ টাকা বাড়িয়ে দাম নির্ধারণ করা হয়েছে ৬ হাজার ৬৫ টাকা।

এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৫ হাজার ৭৭৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৯৫৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৭৩২ টাকা নির্ধারণ করা হয়েছে।

এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ৫৫ বার সমন্বয় করা হয়েছে স্বর্ণের দাম। যেখানে দাম ৩২ দফা বাড়ানো হয়েছে, কমানো হয়েছে ২৩ দফা। এদিকে চলতি বছর  দেশের বাজারে রুপার দামও  এখন পর্যন্ত ৩৪ দফা সমন্বয় করা হয়েছে। যেখানে দাম ১৯ দফা বাড়ানো হয়েছে, কমানো হয়েছে বাকি ১৫ দফা। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাসভাড়া বাড়ানো নিয়ে পরিবহন মালিকদের সঙ্গে বৈঠকে সড়কমন্ত্রী

বাসভাড়া বাড়ানো নিয়ে পরিবহন মালিকদের সঙ্গে বৈঠকে সড়কমন্ত্রী

দেশজুড়ে তীব্র তাপপ্রবাহ

দেশজুড়ে তীব্র তাপপ্রবাহ

মার্কিন নৌবাহিনীর সচিব জন ফেলান বরখাস্ত

মার্কিন নৌবাহিনীর সচিব জন ফেলান বরখাস্ত

শুক্রবার টানা ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

শুক্রবার টানা ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App