×

ক্যাম্পাস

জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করায় সরকারকে অভিনন্দন

Icon

ঢাবি প্রতিনিধি

প্রকাশ: ০২ আগস্ট ২০২৪, ০৭:১০ পিএম

জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করায় সরকারকে অভিনন্দন

ছবি: সংগৃহীত

সন্ত্রাসবিরোধী আইনে গতকাল (বৃহস্পতিবার ১ আগস্ট) জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করায় সরকারকে অভিনন্দন জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। 

শুক্রবার (২ আগস্ট) সংগঠনটির সভাপতি অধ্যাপক ড. মো. নিজামুল হক ভূইয়া ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. জিনাত হুদা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই অভিনন্দন জানান। এতে বলা হয়, মুক্তিযুদ্ধ চলাকালে হত্যা, ধর্ষণ ও লুণ্ঠনের সঙ্গে জামায়াত-শিবিরের সক্রিয় সম্পৃক্ততা ও সাম্প্রতিক সময়ে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের কারণে উক্ত সংগঠনের রাজনীতি নিষিদ্ধ করায় সরকারকে অভিনন্দন। 

আরো পড়ুন: পুলিশের সাঁজোয়া যানে লাল রং লাগালেন আন্দোলনকারীরা

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ১৯৭১ সালের ২৫ মার্চ কালরাত্রির গণহত্যা ও ১৪ ডিসেম্বর বুদ্ধিজীবী নিধনের নেতৃত্বদানকারী এবং ৩০ লাখ শহিদদের রক্তে স্নাত দুই থেকে ছয় লাখ নারীর সম্ভ্রম ও আত্মত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীন-সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয়ের বিরোধীতাকারী সংগঠন হচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও তার ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির (তৎকালীন ছাত্র সংঘ)। স্বাধীনতা উত্তর বাংলাদেশেও তারা বিভিন্ন সময়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ও রাজপথে শিক্ষক-শিক্ষার্থী নির্যাতন ও হত্যার বহু ঘটনা ঘটিয়েছে।

জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করাই যথেষ্ট নয় উল্লেখ করে বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করাকে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে মনে করে। পাশাপাশি বিজ্ঞপ্তিতে সংগঠনটি রাষ্ট্রের সব পর্যায়ের মুক্তিযুদ্ধের আদর্শ বাস্তবায়নে সবধরনের উদ্যোগ গ্রহণের জোর দাবি জানানো হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্রেসক্রিপশন ছাড়াই যৌন উত্তেজক ওষুধ বিক্রি, তারপর!

প্রেসক্রিপশন ছাড়াই যৌন উত্তেজক ওষুধ বিক্রি, তারপর!

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের টেস্ট দল ঘোষণা, বাদ পড়লেন যারা

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের টেস্ট দল ঘোষণা, বাদ পড়লেন যারা

আড়াই মাসের মাথায় সোনারগাঁও থানার ওসিকে বদলি, কিন্তু কেন?

আড়াই মাসের মাথায় সোনারগাঁও থানার ওসিকে বদলি, কিন্তু কেন?

যে ৮ টুথপেস্টে পাওয়া যায়নি কোনো মাইক্রোপ্লাস্টিক

যে ৮ টুথপেস্টে পাওয়া যায়নি কোনো মাইক্রোপ্লাস্টিক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App