×

রাজধানী

২০০ শিক্ষার্থী পেল স্কুল ড্রেস ও সেলাই মেশিন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৬:২৪ পিএম

২০০ শিক্ষার্থী পেল স্কুল ড্রেস ও সেলাই মেশিন
সবার হাতে নতুন পোশাক। চোখে–মুখে হাসির ঝিলিক। এ যেন ঈদ আনন্দ। সকালবেলা রাজধানীর মিরপুর পল্লবীর মিরপুর ফ্রি প্রাইমারি স্কুলের শিক্ষার্থীদের মাঝে এমন আনন্দের দৃশ্যই দেখা গেছে। শিক্ষার্থীদের হাতে নতুন পোশাক তুলে দিয়ে এ আনন্দের উপলক্ষ তৈরি করেছে রোটারি ক্লাব অব ঢাকা মহানগর। শনিবার (২৩ সেপ্টেম্বর) সকালে মিরপুর ফ্রি প্রাইমারী স্কুলের ২০০ শিক্ষার্থীর মাঝে স্কুল ড্রেস ও সেলাই মেশিন বিতরণ করা হয়। অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে স্কুল ড্রেস তুলে দেন রোটারি ক্লাব অব ঢাকা মহানগরের সভাপতি সাকিলা আক্তার মিমি, সাবেক সভাপতি শ্রাবণী সরকার ও এক্সিকিউটিভ কমিটির মেম্বার ড. আফসানা চৌধুরী। স্কুল ড্রেস পেয়ে দারুণ খুশি মিরপুর দুয়ারীপাড়ার দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী কুমকুম। উচ্ছ্বসিত কণ্ঠে কুমকুম বলে, ‘স্কুল ড্রেস পেয়ে খুব ভালো লাগছে। এখন স্কুলে নতুন সুন্দর এ পোশাকটি পড়ে আসতে পারবো।’ কুমকুমের মতো আনন্দিত একই শ্রেণির মরিয়ম আক্তারও। মরিয়া জানায়, ‘নতুন ড্রেস পেয়ে খুব আনন্দ লাগতেছে। আমার তিন ভাই সবাই নতুন পোশাক পেয়েছি।’ নতুন ড্রেস পেয়ে পঞ্চম শ্রেণিতে পড়ুয়া নাছিমা আক্তারের উচ্ছ্বাস দেখে কে! নাছিমা বলে, ‘আগে ভালো জামাকাপড় না থাকার কারণে স্কুলে আসতে চাইতাম না। এখন নতুন ড্রেস পেয়ে নিয়মিত স্কুলে আসবো।’ স্কুলের সবার এক রংয়ের পোশাক দেখতে ভালো লাগবে জানিয়ে চতুর্থ শ্রেণীয় রনি বলেন, ‘আগে স্কুলে একেক জন একেক ধরেনর জামা পরে আসতো। এখন সবাই এক রকম পোশাক পড়ে আসবে।’ আমাদের দেখতে খুব ভালো লাগবে। নতুন স্কুল ড্রেস পেয়ে শুধু কুমকুম বা রনি নয়; প্রায় ২০০ শত শিক্ষার্থীর মুখেই ছিল আনন্দের নানা অভিব্যক্তি। আয়োজক রোটারি ক্লাব অব ঢাকা মহানগরের সভাপতি সাকিলা আক্তার মিমি জানান, ‘সারা পৃথিবীতে ১১৮টি দেশে রোটারি কার্যক্রম চলছে। আমরা ২০১২ সালে আমাদের কার্যক্রম চলছে। বাংলাদেশ ৫০০টির মত রোটারি ক্লাব রয়েছে। তিনি আরও জানান, রোটারি ক্লাব অব ঢাকা মহানগর রাজধানীর বনানী, মিরপুর, মানিকগঞ্জ ও নরসিংদীর চারটি স্কুলকে আমরা সব ধরনের সাহায্য সহযোগিতা করে থাকি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সরকার এলএনজি কিনবে তিন প্রতিষ্ঠান থেকে

সরকার এলএনজি কিনবে তিন প্রতিষ্ঠান থেকে

বিএনপি নির্বাচনের সময় আওয়ামী লীগের ভোট ভিক্ষা চেয়েছেন

বিরোধীদলীয় নেতা বিএনপি নির্বাচনের সময় আওয়ামী লীগের ভোট ভিক্ষা চেয়েছেন

ন্যু ক্যাম্পে ক্লাসিকোর উত্তাপ, ‘গোলমেশিন’ বার্সার বড় পরীক্ষা

ন্যু ক্যাম্পে ক্লাসিকোর উত্তাপ, ‘গোলমেশিন’ বার্সার বড় পরীক্ষা

গোপালগঞ্জে পিকআপের ধাক্কায় প্রাণ গেল বাবা-মেয়ের

গোপালগঞ্জে পিকআপের ধাক্কায় প্রাণ গেল বাবা-মেয়ের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App