×

রাজধানী

বিমানের ভাবমূর্তি বাড়ানোর পরামর্শ সংসদীয় কমিটির

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ জুলাই ২০২০, ০৬:৪৮ পিএম

করোনা মহামারিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এবং বাংলাদেশ বিমানের ভাবমূতি বাড়ানোর পরামর্শ দিয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। সেই সঙ্গে বাংলাদেশ বিমানের আন্তর্জাতিক ক্ষেত্রে ভাবমূর্তি বাড়াতে কী কী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে তা জানতে চেয়ে পরবর্তি বৈঠকে উপস্থাপনেরও কথা বলেছে কমিটি।

এছাড়া বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের নিয়ন্ত্রণাধীন বিভিন্ন স্থান ইজারা দেয়ার ক্ষেত্রে বিদ্যমান নীতিমালা রয়েছে, তা মানা হচ্ছে কিনা এমন প্রশ্ন রেখে আগামী বৈঠকে ইজারার বিস্তারিত তথ্য উপস্থাপনের জন্য সুপারিশ করা হয়েছে বৈঠকে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১২তম বৈঠকে এ সুপারিশ করা হয়। কমিটির সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর সভাপতিত্বে সংসদ ভবনে বৈঠকটি অনুষ্ঠিত হয়। কমিটির সদস্য বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী, তানভীর ইমাম, আনোয়ার হোসেন খান এবং সৈয়দা রুবিনা আক্তার বৈঠকে অংশ নেন।

বৈঠকে আকাশ পথে পরিবহন (মন্ট্রিল কনভেনশন) বিল ২০২০ নিয়ে আরো পুঙ্খানুপুঙ্খ ও বিস্তারিতভাবে আলোচনার সিদ্ধান্ত নেয়া হয়। এসময় বৈঠকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যানসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘ইসলামী ব্যাংক এখন পুরোপুরি রাজনৈতিক ইস্যু’

‘ইসলামী ব্যাংক এখন পুরোপুরি রাজনৈতিক ইস্যু’

জুনেই ইনু ও হানিফের মামলার রায়

চিফ প্রসিকিউটর জুনেই ইনু ও হানিফের মামলার রায়

আপনারা গুলি করলে আমরা কি বসে থাকবো

বিএসএফকে বিজিবি আপনারা গুলি করলে আমরা কি বসে থাকবো

বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ এখন গ্রহণযোগ্য নাম

সেনাপ্রধান বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ এখন গ্রহণযোগ্য নাম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App