×

রাজনীতি

ঢাকা-চট্টগ্রামসহ ১৩ সিটে জামায়াতের সম্ভাব্য প্রার্থী যারা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ এএম

ঢাকা-চট্টগ্রামসহ ১৩ সিটে জামায়াতের সম্ভাব্য প্রার্থী যারা

ছবি : সংগৃহীত

দেশের ১৩টি সিটি করপোরেশন নির্বাচনে এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সংশ্লিষ্ট মহানগর ও জেলা জামায়াতের সুপারিশ এবং দলীয় সিদ্ধান্তের ভিত্তিতে এসব সিটিতে সম্ভাব্য মেয়র প্রার্থীও নির্ধারণ করা হয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, ১৩ সিটি করপোরেশনে জামায়াতের সম্ভাব্য মেয়র প্রার্থীদের মধ্যে রয়েছেন-

ঢাকা উত্তর: ঢাকা মহানগর উত্তর জামায়াতের আমির মুহাম্মদ সেলিম উদ্দিনকে এ সিটির সম্ভাব্য মেয়র প্রার্থী হিসেবে সামনে রাখা হয়েছে। বর্জ্য ব্যবস্থাপনায় পরিবেশবান্ধব ব্যাগ বিতরণ এবং ‘ক্লিন ঢাকা’ কর্মসূচির আওতায় খাল পরিষ্কারের উদ্যোগের মাধ্যমে সামাজিক ও রাজনৈতিক পরিসরে এরই মধ্যে তিনি পরিচিতি পেয়েছেন।

ঢাকা দক্ষিণ: এ সিটিতে জামায়াতের প্রথম পছন্দ ডাকসুর ভিপি সাদিক কায়েম। জুলাই গণঅভ্যুত্থানের পর তরুণদের মধ্যে তার যে জনপ্রিয়তা তৈরি হয়েছে, সেটিকে কাজে লাগিয়ে তরুণ ভোটারদের সমর্থন আদায়ের পরিকল্পনা রয়েছে দলটির।

চট্টগ্রাম: চট্টগ্রাম সিটি করপোরেশনে জামায়াতের সম্ভাব্য প্রার্থী হিসেবে অধ্যক্ষ মুহাম্মদ শামসুজ্জামান হেলালীর নাম চূড়ান্ত করা হয়েছে। তিনি নগর জামায়াতের সাংগঠনিক সম্পাদক এবং সাবেক কাউন্সিলর।

বরিশাল: বরিশাল সিটি করপোরেশনে মেয়র পদে দলের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মুয়াযযম হোসাইন হেলালকে মনোনয়ন দেওয়া হয়েছে।

খুলনা: খুলনা সিটি করপোরেশনে জামায়াতের মেয়র প্রার্থী হিসেবে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এবং খুলনা মহানগর জামায়াতের আমির মাহফুজুর রহমানের নাম আলোচনায় রয়েছে।

রংপুর: রংপুর সিটি করপোরেশনে সম্ভাব্য প্রার্থী হিসেবে মহানগর জামায়াতের আমির এটিএম আজম খানের নাম রয়েছে। জাতীয় সংসদ নির্বাচনের সময় জোটগত আসন সমঝোতার স্বার্থে তাকে ত্যাগ স্বীকার করতে হয়েছিল।

গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে ড. মুহাম্মদ হাফিজুর রহমানকে আনুষ্ঠানিকভাবে দলীয় প্রার্থী ঘোষণা করেছে জামায়াতে ইসলামী।

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে মহানগর জামায়াতের আমির মোহাম্মদ আবদুল জব্বারকে মনোনয়ন দেওয়া হয়েছে। গত ১৯ জুন নারায়ণগঞ্জ শহরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে আয়োজিত বিশাল কর্মী সম্মেলনে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান আনুষ্ঠানিকভাবে তার নাম ঘোষণা করেন।

রাজশাহী: রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে ডা. মোহাম্মদ জাহাঙ্গীরকে মনোনয়ন দিয়েছে জামায়াতে ইসলামী।

কুমিল্লা: কুমিল্লা সিটি করপোরেশনে মহানগর জামায়াতের আমির মোসলেহ উদ্দিনকে দলীয় প্রার্থী হিসেবে নীতিগতভাবে চূড়ান্ত করা হয়েছে।

সিলেট: সিলেট সিটি করপোরেশনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা লোকমান আহমদকে দলীয় সিগন্যাল দেওয়া হয়েছে।

ময়মনসিংহ: এ সিটিতে মহানগর জামায়াতের সেক্রেটারি অধ্যাপক শহীদুল্লাহ কায়সারকে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য দলীয়ভাবে ইঙ্গিত দেওয়া হয়েছে।

বগুড়া: ২১টি ওয়ার্ড নিয়ে নতুনভাবে গঠিত বগুড়া সিটি করপোরেশন নির্বাচনেও নিজেদের প্রার্থী চূড়ান্ত করে প্রস্তুতি শুরু করেছে জামায়াতে ইসলামী। উত্তরবঙ্গের প্রবেশদ্বার হিসেবে পরিচিত এ সিটিতে হেভিওয়েট ও স্থানীয়ভাবে পরিচিত মুখ সরকারি আজিজুল হক কলেজের সাবেক সাধারণ সম্পাদক (জিএস) আ.খ.ম. আব্দুল মালেককে মেয়র প্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে।

এভাবে ১৩টি সিটি করপোরেশনেই সম্ভাব্য প্রার্থী নির্ধারণ করে নির্বাচনী প্রস্তুতি এগিয়ে নিচ্ছে জামায়াতে ইসলামী।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ঢাকা-চট্টগ্রামসহ ১৩ সিটে জামায়াতের সম্ভাব্য প্রার্থী যারা

ঢাকা-চট্টগ্রামসহ ১৩ সিটে জামায়াতের সম্ভাব্য প্রার্থী যারা

সার নিয়ে নতুন সিদ্ধান্ত কৃষি মন্ত্রণালয়ের

সার নিয়ে নতুন সিদ্ধান্ত কৃষি মন্ত্রণালয়ের

হজের টাকা এজেন্সিকে দিলে সেই টাকার যাকাত দিতে হবে?

হজের টাকা এজেন্সিকে দিলে সেই টাকার যাকাত দিতে হবে?

দিল্লির সঙ্গে আঁতাতেই আওয়ামী লীগ মিছিলের সুযোগ পাচ্ছে

গোলাম পরওয়ার দিল্লির সঙ্গে আঁতাতেই আওয়ামী লীগ মিছিলের সুযোগ পাচ্ছে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App