×

রাজধানী

ঈদুল আজহা ঘিরে প্রস্তুতি

রাজধানীর যেসব জায়গায় বসবে পশুর হাট

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩১ মে ২০২৪, ০৭:১৪ পিএম

রাজধানীর যেসব জায়গায় বসবে পশুর হাট

ছবি: সংগৃহীত

দরজায় কড়া নাড়ছে ঈদুল আজহা। সারাদেশ থেকে আর মাত্র কয়েকদিন পরেই রাজধানীতে কোরবানির পশু আসতে শুরু করবে। হাটগুলোতে বাড়বে ক্রেতাদের আনাগোনা। এই সময়টির অপেক্ষায় থাকেন খামারি থেকে শুরু করে পশু বিক্রেতাসহ অনেকেই। তাই পশুর হাট সাজানোর প্রস্তুতি চলছে জোরেসোরে।

এবার কোরবানির ঈদ উপলক্ষে রাজধানীর বিভিন্ন স্থানে ১৯টি পশুর হাট বসানোর সিদ্ধান্ত নিয়েছে দুই সিটি করপোরেশন। এরই মধ্যে দুটি স্থায়ীসহ ১২টি হাটের ইজারার কার্যক্রম শেষ। পাশাপাশি এবারও ই-হাটের মাধ্যমে কোরবানির পশু বেচাকেনা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এদিকে, দুই সিটি চাইলেও এবার আফতাবনগর হাটে স্টে-অর্ডার দিয়েছেন হাইকোর্ট।

এদিকে প্রস্তুত হচ্ছে দেশের সব থেকে বড় পশুর হাট গাবতলী। ঈদুল আজহাকে সামনে রেখে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) এই স্থায়ী হাটসহ ইজারার জন্য তোলা হয়েছে আরো সাতটি পশুর হাট। 

ঢাকা উত্তর সিটি করপোরেশনের পশুর হাট

গাবতলী গবাদিপশুর হাট (স্থায়ী হাট), ভাটারা সূতিভোলা খাল সংলগ্ন খালি জায়গা, কাওলা শিয়ালডাঙ্গা এলাকার খালি জায়গা, উত্তরা দিয়াবাড়ী ১৬ ও ১৮ নং ওয়ার্ড, আফতাব নগর (এখন পর্যন্ত হাট বসানোয় স্টে-অর্ডার রয়েছে), মিরপুর ইস্টার্ন হাউজিংয়ের খালি জায়গা, মোহাম্মদপুর বছিলা, ঢাকা পলিটেকনিক এলাকার খালি জায়গায় বসবে উত্তরের হাট। এরই মধ্যে ছয়টি হাটের ইজারা শেষ।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের যেসব স্থানে হাট বসবে

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) স্থায়ী পশুর হাট সারুলিয়ায়। এছাড়াও বসছে আরো দশটি হাট। উত্তর শাহজাহানপুর, লেদার টেকনোলজি কলেজ সংলগ্ন খালি জায়গা, পোস্তগোলা শ্মশান সংলগ্ন খালি জায়গা, মেরাদিয়া বাজার এলাকা, কমলাপুর স্টেডিয়াম এলাকা, দনিয়া কলেজ মাঠ যাত্রাবাড়ী, ধোলাইখাল ট্রাক টার্মিনাল এলাকা, আমুলিয়া মডেল টাউন, রহমতগঞ্জ ক্লাব সংলগ্ন এলাকা লালবাগ, শ্যামপুর কদমতলী ট্রাক স্ট্যান্ডে। দক্ষিণেরও এ পর্যন্ত ইজারা হয়েছে ছয়টি।

অন্যদিকে ঈদের আগের পাঁচদিন থেকে শুরু হবে আনুষ্ঠানিক পশু কেনা-বেচা, চলবে ঈদের দ্বিতীয় দিন পর্যন্ত। হাটের বর্জ্য নির্ধারিত সময়ে অপসারণ না করলে ইজারাদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি নগর পিতাদের।

বিষয়টি নিয়ে ঢাকা দক্ষিণের মেয়র শেখ ফজলে নূর তাপস বলেন, ইতোমধ্যে বেশ কয়েকটি হাটের ইজারা বরাদ্দ দেয়া হয়েছে। বাকিগুলো বরাদ্দের প্রক্রিয়া চলছে। এছাড়া হাটের বর্জ্য যত দ্রুত সম্ভব অপসারণে সর্বোচ্চ চেষ্টা থাকবে। তবে গত কয়েক বছরে এসব হাটের পাশাপাশি ব্যাপক সাড়া ফেলে অনলাইনের পশুর হাট। তাই এবারও ই-হাটের মাধ্যমে যুক্ত থাকবেন খামারিরা।

উত্তরের মেয়র আতিকুল ইসলাম বলেন, প্রতিবছরই কোরবানিতে ই-হাটের মাধ্যমে প্রচুর পশু বিক্রি হচ্ছে। এবারও এই সাড়া থাকবে ব্যাপক। তবে আফতাবনগর হাটে দুই সিটিই ইজারা দিলেও পরে স্থানীয়দের একটি রিটের প্রেক্ষিতে সেখানে হাট বসানোয় স্টে-অর্ডার দিয়েছেন হাইকোর্ট।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

উখিয়ার রহমতের বিল থেকে ১৯ রোহিঙ্গা আটক

উখিয়ার রহমতের বিল থেকে ১৯ রোহিঙ্গা আটক

ইসরায়েলের মন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

ইসরায়েলের মন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

অনিয়মে ৫ ফার্মেসিকে ২৭ হাজার টাকা অর্থদণ্ড

অনিয়মে ৫ ফার্মেসিকে ২৭ হাজার টাকা অর্থদণ্ড

অবশেষে পাওয়া গেলো নিখোঁজ দুই ভাইয়ের মরদেহ

অবশেষে পাওয়া গেলো নিখোঁজ দুই ভাইয়ের মরদেহ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App