×

রাজধানী

দূষণে বিপর্যস্ত ঢাকা, স্বাস্থ্যঝুঁকিতে বসবাসকারীরা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:১০ এএম

দূষণে বিপর্যস্ত ঢাকা, স্বাস্থ্যঝুঁকিতে বসবাসকারীরা

টানা কয়েকদিন ধরেই বিশ্বের সবচেয়ে দূষিত শহরগুলোর তালিকায় শীর্ষ কিংবা দ্বিতীয় অবস্থানে রয়েছে ঢাকা। ছবি : সংগৃহীত

রাজধানী ঢাকার বায়ুর মানের উন্নতি হচ্ছে না। টানা কয়েকদিন ধরেই বিশ্বের সবচেয়ে দূষিত শহরগুলোর তালিকায় শীর্ষ কিংবা দ্বিতীয় অবস্থানে রয়েছে ঢাকা। রোববার (২২ ফেব্রুয়ারি) বিশ্বের ১২৪টি শহরের মধ্যে বায়ুদূষণে দ্বিতীয় স্থানে উঠে এসেছে রাজধানী।

সকাল সাড়ে ৮টার দিকে সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান এয়ার ভিজুয়ালের এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) অনুযায়ী, ঢাকার বায়ুর মান ২৬০। এ মাত্রা ‘খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত, যা জনস্বাস্থ্যের জন্য গুরুতর ঝুঁকিপূর্ণ।

একই সময়ে বায়ুদূষণে শীর্ষে ছিল পাকিস্তানের লাহোর, যেখানে স্কোর ছিল ৪০৪। তৃতীয় অবস্থানে ছিল ভারতের রাজধানী দিল্লি, যার স্কোর ২১৫। এরপর তালিকায় রয়েছে ভারতের কলকাতা, ইরাকের বাগদাদ এবং মিয়ানমারের ইয়াংগণ।

আরো পড়ুন : রাজধানীতে ছুরিকাঘাতে আহত পুলিশ সদস্য

অন্যদিকে, বিশ্বের সবচেয়ে নির্মল বায়ুর শহর হিসেবে শীর্ষে ছিল আয়ারল্যান্ডের ডাবলিন। শহরটির স্কোর ছিল মাত্র ৭। তালিকায় এরপর রয়েছে ডেনমার্কের কোপেনহেগেন, মালয়েশিয়ার কুচিং, যুক্তরাষ্ট্রের পোর্টল্যান্ড এবং কানাডার ভ্যাঙ্কুভার।

বায়ু মান সূচক অনুযায়ী, স্কোর ০ থেকে ৫০ হলে তা ভালো, ৫১ থেকে ১০০ হলে মাঝারি, ১০১ থেকে ১৫০ হলে সতর্কতামূলক, ১৫১ থেকে ২০০ হলে অস্বাস্থ্যকর, ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১-এর বেশি হলে চরম অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়।

বিশ্বব্যাপী প্রতিবছর প্রায় ৭০ লাখ মানুষ বায়ুদূষণজনিত কারণে প্রাণ হারান বলে সংস্থাটির তথ্যে উল্লেখ করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সামিটের টার্মিনাল চালু, কমবে গ্যাস সংকট

সামিটের টার্মিনাল চালু, কমবে গ্যাস সংকট

প্রাইভেট পড়ালে শিক্ষকদের এমপিও বন্ধ

প্রাইভেট পড়ালে শিক্ষকদের এমপিও বন্ধ

গ্যাস-বিদ্যুৎ সংকট নিয়ে সংসদের বিশেষ অধিবেশন চায় জামায়াত

রাষ্ট্রপতিকে চিঠি গ্যাস-বিদ্যুৎ সংকট নিয়ে সংসদের বিশেষ অধিবেশন চায় জামায়াত

৪৪ সরকারি কারখানা বেসরকারি খাতে, জনগণের লাভ কতটা?

৪৪ সরকারি কারখানা বেসরকারি খাতে, জনগণের লাভ কতটা?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App