×

ময়মনসিংহ

বাইকের পর অটোরিকশাকে চাপা দিল ট্রাক, শিশুসহ বাবা-মা নিহত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৬, ১২:০৯ পিএম

বাইকের পর অটোরিকশাকে চাপা দিল ট্রাক, শিশুসহ বাবা-মা নিহত

ছবি: সংগৃহীত

জামালপুরের মেলান্দহে মোটরসাইকেলকে চাপা দেওয়ার পর একটি অটোরিকশাকে ধাক্কা দেয় দ্রুতগতির একটি ট্রাক। এতে দুমড়েমুচড়ে যায় অটোরিকশাটি। প্রাণ হারান একই পরিবারের তিনজন। নিহতদের মধ্যে আছে আট মাসের শিশুকন্যা ও তার বাবা-মা।

আজ শনিবার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে জামালপুর-দেওয়ানগঞ্জ আঞ্চলিক মহাসড়কের মেলান্দহ উপজেলার নয়ানগর ইউনিয়নের বুরুঙ্গা এলাকায়। ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

নিহতরা হলেন ইসলামপুর উপজেলার ইন্দুল্লামারী এলাকার মোরশেদ আলম (২৫), তার স্ত্রী ইকরামা (২৩) এবং তাদের আট মাস বয়সী মেয়ে রিফা। মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম মাহমুদুল হক এসব তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাতে তিনি জনান, আজ সকালে মেলান্দহের শিমুলতলী এলাকা থেকে একটি অটোরিকশা জামালপুরের দিকে যাচ্ছিল। একই সময়ে বিপরীত দিক থেকে দুই ব্যক্তি মোটরসাইকেলে করে মেলান্দহের দিকে যাচ্ছিলেন। পথে পেছন থেকে আসা একটি ট্রাক প্রথমে মোটরসাইকেলটিকে চাপা দেয়। পরে ট্রাকটি অটোরিকশাটিকে চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। আর নিহত হন অটোরিকশার তিন যাত্রী। আহত হন মোটরসাইকেলের দুই আরোহী ও অটোরিকশার চালক।

ওসি এটিএম মাহমুদুল হক আরও জানান, মোরশেদ আলম ঘটনাস্থলেই মারা যান। তার স্ত্রী ও শিশুকন্যাকে মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মৃত্যু হয়। আহত তিনজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর ট্রাকটিকে আটকে দিয়েছে স্থানীয়রা। তবে ট্রাকচালক পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ধ্বংসস্তূপে দাঁড়িয়ে হৃদয়ের প্রথম সেঞ্চুরি

সিলেট টেস্ট ধ্বংসস্তূপে দাঁড়িয়ে হৃদয়ের প্রথম সেঞ্চুরি

৭ নভেম্বর শত্রু-মিত্র চিহ্নিত করার দিন

প্রধানমন্ত্রী ৭ নভেম্বর শত্রু-মিত্র চিহ্নিত করার দিন

চট্টগ্রাম বন্দর, নোয়াখালী ও সিলেট অঞ্চল ভারতের দখলে চান বিজেপির এমপি

চট্টগ্রাম বন্দর, নোয়াখালী ও সিলেট অঞ্চল ভারতের দখলে চান বিজেপির এমপি

ইরানের পরমাণু প্রকল্পের তথ্য দিলে ২ কোটি ডলার পুরস্কার দেবে যুক্তরাষ্ট্র

ইরানের পরমাণু প্রকল্পের তথ্য দিলে ২ কোটি ডলার পুরস্কার দেবে যুক্তরাষ্ট্র

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App