×

রাজধানী

নিয়োগপত্রের দাবি

শাহবাগে ফের মুখোমুখি শিক্ষক-পুলিশ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৬, ১২:৪৯ পিএম

শাহবাগে ফের মুখোমুখি শিক্ষক-পুলিশ

ছবি: সংগৃহীত

নিয়োগপত্রের দাবিতে আন্দোলন শুরু করেছেন সুপারিশপ্রাপ্ত প্রাথমিক সহকারী শিক্ষকরা। রোববার সকাল ১০টার দিকে জাতীয় জাদুঘরের সামনে থেকে একটি মিছিল শুরু করেন তারা। 

মিছিল নিয়ে সড়কের ওপর যেতে চাইলে বাধা দেয় পুলিশ। ফলে শাহবাগে জাদুঘরের সামনে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিচ্ছেন তারা।

প্রতিবেদন লেখা পর্যন্ত পুলিশ-আন্দোলনকারীরা মুখোমুখি অবস্থানে আন্দোলন চলমান ছিল।  

এ সময় তাদের হাতে, ‘প্রতিশ্রুতি নয়, বাস্তবায়ন চাই’, ‘শ্রেণিকক্ষে যেতে চাই, শিক্ষার্থীরা অপেক্ষায়’, ‘দেরির বোঝা বইব না, নিয়োগ ছাড়া ফিরব না’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন। 

আন্দোলনকারীরা বলেন, আমরা আড়াই মাস আগে সুপারিশপ্রাপ্ত হয়েছি, কিন্তু আমাদের এখনো নিয়োগপত্র দেওয়া হয়নি। এমনকি কিছু জানানো হয়নি।

দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে বলে তারা জানান। তাদের নিয়োগপত্র আটকে রাখা হয়েছে অভিযোগ আন্দোলনকারীদের।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হাসিনার নতুন পাসপোর্টের আবেদন, যা বললেন নতুন পররাষ্ট্র সচিব

হাসিনার নতুন পাসপোর্টের আবেদন, যা বললেন নতুন পররাষ্ট্র সচিব

দেশে ফিরতে নতুন পাসপোর্টের আবেদন করেছেন শেখ হাসিনা

রয়টার্সের প্রতিবেদন দেশে ফিরতে নতুন পাসপোর্টের আবেদন করেছেন শেখ হাসিনা

মাঠে না নেমেই সাফের সেমিফাইনালে বাংলাদেশ

মাঠে না নেমেই সাফের সেমিফাইনালে বাংলাদেশ

নেতানিয়াহু ও আইজেনকটের খুব বেশি পার্থক্য নেই: ট্রাম্প

নেতানিয়াহু ও আইজেনকটের খুব বেশি পার্থক্য নেই: ট্রাম্প

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App